রাজগঞ্জের সুখানি অঞ্চলের বৈরাগীপাড়া গ্রামে রাজগঞ্জ পুলিশের দুই আধিকারিক আপনার পাড়া পুলিশ কর্মসূচিতে অংশ নেন। সরকারি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অসুবিধার ব্যাপারে তাঁদের কাছে অভিযোগ জানান এলাকাবাসী।
জলপাইগুড়ি পুলিশ সুপার শ্রী বিশ্বজিৎ মাহাতো জানান, পাড়ার মধ্যে যে-সমস্ত ছোটখাট অপরাধমূলক ঘটনা ঘটছে, সেগুলি বন্ধ করতেই এই উদ্যোগ।
'পাড়ায় পুলিশ' প্রকল্প নিয়ে এলাকাবাসীদের মত, '' থানায় যেতে একটু দ্বিধাবোধ হত। ভয় থাকত, যদি আইনি জটিলতায় জড়িয়ে পড়ি। কিন্তু পাড়ায় পুলিশ আসাতে সহজেই তাঁদের কাছে আমাদের সমস্যা তুলে ধরতে পারছি।''
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2023 7:25 PM IST






