স্থানীয় সূত্রে খবর, এদিন ওই বাইকটি বেপরোয়াভাবে দ্রুত গতিতে আসছিল। এরপরেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ওই বাইক আরোহী যুবক পাশেই একটি টিনের বেড়ায় গিয়ে গলায় লাগে। ওই টিনে লেগেই অর্ধেক গলা কেটে যায়। ফলস্বরূপ সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পথ দুর্ঘটনা জেরে কিছুক্ষণ ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
advertisement
আরও পড়ুন: আজকেই ঢুকে যাবে সরকারি যোজনার টাকা! প্রলোভনের ফাঁদে ১২ হাজার টাকা খোয়ালেন এক আদিবাসী মহিলা
এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে। তাই এলাকায় ব্যারিকেড ও স্পিড বেকারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বালুরঘাট থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
সুস্মিতা গোস্বামী
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2025 1:38 PM IST






