TRENDING:

Howrah News: পালকিতে চেপে মন্দির থেকে গঙ্গা! বড়মার স্নানযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল, বাড়ি বসেই দেখুন হাওড়ার ঐতিহ্যবাহী উৎসবের ঝলক

Last Updated:

Howrah News: স্নানযাত্রাকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে মানুষের ঢল নামে। এই বিশেষ দিনে জেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতিঃ সালকিয়ার বড়মার স্নানযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল। হাওড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি উৎসব এটি। মাঘী পূর্ণিমার দিন শীতলা মায়ের স্নানযাত্রাকে কেন্দ্র করে জেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। নিয়ম মেনে প্রতিবছর মন্দির থেকে গঙ্গায় স্নানে যান বড়মা, সেই মুহূর্ত চাক্ষুষ করতে বহু মানুষ হাওড়া সালকিয়া চত্বরে ছুটে আসেন। এই বছরও চোখে পরার মতো ভক্ত সমাগম হয়েছিল।
advertisement

স্নানযাত্রাকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে মানুষের ঢল নামে। কয়েকশো জলছত্র, মিষ্টিমুখ ও প্রসাদ বিতরণ হয়। এই স্নানযাত্রা ‘বড়মা স্নানযাত্রা’ নামে পরিচিত হলেও বড়মা সহ আরও ছয় বোনও স্নানযাত্রায় অংশগ্রহণ করেন। হাওড়া সালকিয়া ও তার পার্শ্ববর্তী স্থানে ভিন্ন মন্দিরে অধিষ্ঠান করে রয়েছেন বড়মা সহ ছয় বোন। স্নানযাত্রার দিন সাত বোন মিলিত হন। তবে ছোট বোন বিশেষ কারণে স্নানযাত্রায় অংশগ্রহণ করেন না।

advertisement

আরও পড়ুনঃ ফের শিরোনামে লালগড়! পতিত জমি থেকে উদ্ধার তিনটি বড় দু’নলা বন্দুক, মাওবাদী অধ্যুষিত সময়ের বলে দাবি গ্রামবাসীদের

লাখো মানুষের উপস্থিতিতে সালকিয়ার বড়মা সহ বিস্তীর্ণ এলাকার প্রতিমা স্নানের উদ্দেশে গঙ্গায় নিয়ে যাওয়া হয়। এদিন সকাল থেকে প্রস্তুতি চলে। দুপুর থেকে শুরু হয় গঙ্গার উদ্দেশে শোভাযাত্রা। সালকিয়া স্নানযাত্রাকে কেন্দ্র করে এদিন হাওড়ার কোনা চামরাইল থেকে বেনারস রোড হয়ে সালকিয়া গঙ্গা পর্যন্ত ভক্তের ঢল নামে। এদিন স্নানযাত্রার সঙ্গে হরির লুট বা বাতাসা ছড়ানোর রীতি রয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

এই স্নানযাত্রার দিন ছাড়াও সারা বছর অন্যান্য সময় বা অন্যান্য দিন মন্দিরে মাতৃ দর্শনে ভক্তরা হাজির হন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মায়ের দর্শন পাওয়া যায়। তবে দুপুরে কয়েক ঘণ্টা মন্দির বন্ধ থাকে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: পালকিতে চেপে মন্দির থেকে গঙ্গা! বড়মার স্নানযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল, বাড়ি বসেই দেখুন হাওড়ার ঐতিহ্যবাহী উৎসবের ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল