TRENDING:

Darjeeling News: দাদুর পদ্মশ্রী প্রাপ্তির পর ভাওয়াইয়া গানের সুরে চমক নাতনির! রাজবংশী গানে মন জয় মার্টিনার

Last Updated:

এক বড় মঞ্চে যাওয়ার স্বপ্ন পূরণ ! ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের সুরে সকলের মন জয়! জিতে নিল সেরা সেরা তকমা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: রাজবংশী ভাষায় রামায়ণ লিখে পদ্মশ্রী পেয়েছে দাদু এবার নাতনির মুকুটে রাজ্য ৩৬ তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় সেরা সেরা তকমা।ভাওয়াইয়া কথাটির অর্থ ভাব এবং মনের অনুভূতি সাধারণত এক কথায় বলতে গেলে যে গানের মধ্য দিয়ে মনের অনুভূতি প্রকাশ করা হয়। ভাওয়াইয়া সাধারণত এক ধরনের লোকগীতি এবং এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে যার মধ্যে দরিয়া এবং চটকা সকলের পরিচিত। রাজবংশী ভাষায় ভাওয়াইয়া গানের সুরে ফের একবার মঞ্চ কাঁপালো শিলিগুড়ি শিবমন্দিরের বাসিন্দা মার্টিনা সিংহ।
advertisement

আরও পড়ুন: চরম অব্যবস্থা কুম্ভে, ফেরার পথে ট্রেনেই মারা গেলেন বাংলার ব্যবসায়ী

মাত্র তিন বছর বয়সেই গানের জগতে হাতে খড়ি তার। পরিবারের সকলেই একসাথে গান-বাজনা করতে ভালোবাসে সেই থেকেই এই গানের প্রতি ঝোঁক বাড়ে তার। মনের ইচ্ছা এবং গানের প্রতি ভালবাসা উভয়কে নিয়েই দিনের পর দিন স্বপ্ন দেখছিল একটি বড় মঞ্চের অবশেষে সেই স্বপ্ন পূরণ। চলতি বছরে ৩৬ তম ভাবিয়া সংগীত প্রতিযোগিতায় চটকা বিভাগে প্রথম স্থান অধিকার করে শিব মন্দিরের বাসিন্দা মার্টিনা সিংহ। রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী এই ভাওয়াইয়া গান বরাবরি সকলের মনে এক আলাদা করে জায়গা করে নেয়। এই প্রসঙ্গে ভাওয়াইয়া শিল্পী মার্টিনা সিংহ জানান ছোট থেকেই গানের প্রতি ভালবাসা সেই থেকেই স্বপ্ন একদিন বড় মঞ্চে যাব। অবশেষে সেই স্বপ্ন পূরণ। পরিবারের সকলেই খুব খুশি। এই আনন্দের পাশাপাশি এই ভাওয়াইয়া গান সম্পর্কে আগামী যুব প্রজন্মকে এই গানের প্রতি আগ্রহী করে তোলা এবং এই রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী গানের অস্তিত্বকে বজায় রাখতে এই গানকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।

advertisement

আরও পড়ুন: এ যেন এক অন্যরকম সাফল্য! কবি জগত জীবনের মনসা বিষয়ক পুঁথি আবিষ্কার অধ্যাপকের

View More

রাজ্যের ৩৬ তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় মার্টিনার গলার সুরে মুগ্ধ সকলে। তার গানের সুর এবং তার অক্লান্ত প্রচেষ্টা যেন এই ভাওয়াইয়া জগতে এক অন্য রূপ এনে দিয়েছে।সাধারণত সকলের কাছে পরিচিত ভাওয়াইয়া গানের দুটি ভাগ দরিয়া এবং চটকা। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে কি এই দরিয়া এবং চটকা? তাহলে জানুন দরিয়া হল দুঃখের বা কষ্টের গান এবং চটকা হল মজাদার গান , নাচের গান, খুনসুটির গান এবং এই চটকা বিভাগেই তার গান মন জয় করেছে সারা রাজ্যবাসীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দাদুর পদ্মশ্রী প্রাপ্তির পর ভাওয়াইয়া গানের সুরে চমক নাতনির! রাজবংশী গানে মন জয় মার্টিনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল