পোশাক বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় চলতি বছরে গেরুয়া পোশাকের চাহিদা যেন বেড়েছে। সারা বছর অন্যান্য পোশাক বিক্রি হলেও এই মাসে ক্রেতাদের ভিড় যেন দ্বিগুন দেখা মিলছে। করে তরুণদের মধ্যে এই উন্মাদনা চোখে পড়ার মতো। দামও রয়েছে সাধ্যের মধ্যেই। ১০০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের রংবেরঙের গেঞ্জি নিয়ে আসা হয়েছে শিবভক্তদের জন্য। এমনকি গেঞ্জির সঙ্গে বিভিন্ন ধরনের গেরুয়া রঙের গামছা, ফতুয়া, প্যান্টও আছে। এমনকি মহিলাদের জন্যেও রয়েছে শাড়ি, কুর্তি।
advertisement
জানা গিয়েছে, উত্তরবঙ্গের জল্পেশ, এমনকি অমরনাথে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য অনেকেই এই বিশেষ টি-শার্ট কিনতে আসছেন দোকানে। তাই বলাই বাহুল্য শ্রাবণ পড়তেই শহর জুড়ে এ যেন এক ভিন্ন দৃশ্য।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 22, 2025 8:27 PM IST





