TRENDING:

Malda Mango : ১ লক্ষ মেট্রিক টন আমের ফলন কম মালদহে! সাধারণের নাগালের বাইরে যেতে পারে আমের দাম

Last Updated:

Malda Mango : সাধারণের নাগালের বাইরে যেতে পারে আমের বাজার দর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ : বেশ কয়েক বছর পর এবার ব্যাপক ক্ষতির মুখে মালদহের আমের ফলন। প্রকৃতির খামখেয়ালিপনায় এবার কপালে দুশ্চিন্তার ভাঁজ আমচাষি থেকে আম ব্যবসায়ী, এমনকি বিশেষজ্ঞ মহলেও। এখনই পরিস্থিতি যা তাতে অন্তত এক লক্ষ মেট্রিক টন আমের ফলন কম হতে চলেছে মালদহে। আগামী ঝড় ও শিলাবৃষ্টির মরশুমে প্রকৃতি বিরূপ হলে আরও বাড়তে পারে ক্ষতির পরিমাণ। সাধারণের নাগালের বাইরে যেতে পারে আমের বাজার দর।
কম তেলে কম সময়ে রান্না করতে পারেন কাঁচা আম দিয়ে ছোট মাছের মাখা তরকারি৷
কম তেলে কম সময়ে রান্না করতে পারেন কাঁচা আম দিয়ে ছোট মাছের মাখা তরকারি৷
advertisement

আম বলতেই প্রথমেই মনে আসে মালদহের নাম। এরাজ্যে তো বটেই, দেশ-বিদেশে আমের যোগান যায় মালদহের আমের আর বাগান থেকে। কিন্তু, এবার সুখবর নেই মালদহের আম বাগিচায়। আমের চাষ বরাবরই প্রকৃতিনির্ভর। আর এ বার মালদহে আমের ফলনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। প্রথমত, এবার শীতের লম্বা ইনিংস প্রভাব ফেলেছে আমের মুকুলে। দীর্ঘ ঠান্ডার কারণে অধিকাংশ গাছেই মুকুল এসেছে অনেক দেরিতে এবং তা পরিমাণের চেয়ে বেশ কিছুটা কম। দ্বিতীয়ত মুকুল আসার সময়েই গাছের নতুন পাতা গজিয়ে যাওয়ায় মুকুল ফুটে তা থেকে আমে পরিবর্তন হয়েছে তুলনামূলকভাবে কম। অর্থাৎ প্রথমেই আমের গুটি এসেছিল কম। সেই আমেরও বেশ কিছু অংশ ঝরে গিয়েছে চলতি সপ্তাহে ঝড় ও আংশিক শিলাবৃষ্টিতে। স্বাভাবিকভাবেই যত দিন যাচ্ছে ততই কমছে মালদহে আমের ফলনের মাত্রা। প্রতি বছরই এই মরশুমে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আমের কিছু  ক্ষতি হয়। এখন সেই আশঙ্কাতেই রয়েছেন আম চাষিরা। সব মিলিয়ে আমের উৎপাদন নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে মালদহে।

advertisement

আরও পড়ুন : বিনিয়োগের আগে সচেতনতা জরুরি! জানুন ক্রিপ্টোকারেন্সি কীভাবে কাজ করে, কখন আবার করে না!

মালদহে এ বছর আমের চাষ হয়েছে ৩৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় প্রায় তিনশো  হেক্টর আমবাগান বেড়েছে জেলায়। উদ্যানপালন দপ্তরের হিসেব অনুযায়ী, গত বছর মালদহে আম উৎপাদন হয়েছিল তিন লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।  এবছর আমের মুকুল ও ফলন দুটোই যথেষ্ট কম। এরই মধ্যে চলতি সপ্তাহে প্রথম ঝড় ও আংশিক শিলাবৃষ্টি হয় মালদহের রতুয়া,মানিকচক, গাজোল, ইংরেজবাজার, কালিয়াচক প্রভৃতি ব্লকে। যাতে আমের ফলন আরও সাত থেকে আট শতাংশ কমার সম্ভাবনা।  প্রায় আড়াই হাজার হেক্টর আম বাগানের ফলন ক্ষতি হয়েছে সরকারি হিসেবে। এই  অবস্থায় মালদহে এবছর আমের ফলন আড়াই লক্ষ মেট্রিক টনে  নেমে যেতে পারে বলে আশঙ্কা উদ্যান পালন দপ্তরের।

advertisement

আরও পড়ুন : গাছ, স্কাইস্ক্র্যাপার নাকি জলপ্রপাত? ছবিতে যা দেখছেন, তাতেই বোঝা যাবে আপনার স্বপ্ন

আরও পড়ুন : ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে! প্রাণ তুচ্ছ করে সমুদ্রে লাইফগার্ডকে বাঁচান সার্ফার

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে
আরও দেখুন

গত দুই বছর করোনা ভাইরাসের অতিমারির কারণে আমের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় মালদহে। আর এই বছর ফলনই কমেছে ব্যাপক ভাবে। এই অবস্থায় মাথায় হাত  জেলার আম ব্যবসায়ীদের। এর পাশাপাশি বেড়েছে পেট্রোল ডিজেলের মৃল্য। ফলে এবার আমের রফতানির খরচও বাড়ার আশঙ্কা। এই অবস্থায় আমে বিপুল লোকসানের আশঙ্কা করছেন জেলার আম ব্যবসায়ীরা। এমনকি সরকারি ক্ষতিপূরণের দাবিও করছেন তাঁরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Mango : ১ লক্ষ মেট্রিক টন আমের ফলন কম মালদহে! সাধারণের নাগালের বাইরে যেতে পারে আমের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল