TRENDING:

Malda News: মেয়েকে নিয়ে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না! বেপরোয়া টোটোর ধাক্কায় মর্মান্তিক পরিণতি মায়ের

Last Updated:

Malda News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মথুরাপুর এলাকায় রাজ্য সড়কের ধারে কালী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি মহিলার। মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হল তাঁর। ঘটনায় আহত হয়েছেন ওই মহিলার মেয়ে। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের মানিকচক থানার মথুরাপুর গড়িপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
কান্নায় ভেঙে পড়েছে মৃতার আত্মীয়
কান্নায় ভেঙে পড়েছে মৃতার আত্মীয়
advertisement

জানা গিয়েছে, মৃতার নাম জবা মাহালদার (২৮) এবং আহত মেয়ের নাম ললিতা মাহালদার (১২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মথুরাপুর এলাকায় রাজ্য সড়কের ধারে কালী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুনঃ ৫ টাকায় পেট ভর্তি খাবার! বারুইপুরের হাসপাতালে শুরু হল মা ক্যান্টিন, উদ্বোধনের পরেই আরও একটি সুখবর দিলেন বিধায়ক

advertisement

পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মা ও মেয়ে। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে দু’জনকে উদ্ধার করে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জবা মাহালদারকে মৃত বলে ঘোষণা করেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এদিকে এই ঘটনার খবর পেয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। প্রয়াত মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে আহত ললিতা মাহালদার হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘাতক টোটো এবং টোটো চালককে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মেয়েকে নিয়ে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না! বেপরোয়া টোটোর ধাক্কায় মর্মান্তিক পরিণতি মায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল