TRENDING:

Malda News: সপ্তমীতে কী মর্মান্তিক ঘটনা! দুই সন্তানকে খুনের পর আত্মঘাতী মহিলা, কারণ শুনে চমকে উঠবেন! এই কারণে...

Last Updated:

Malda News: খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদহ থানার পুলিশ। এরপর তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: উৎসবের দিনে শোকের ছায়া পুরাতন মালদহে। নিজের দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী মা। সোমবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ৮ নম্বর ওয়ার্ডের বাঁচামারি নিচু পাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃতদের নাম রুপালী হালদার, বয়স ২৭ বছর ও তাঁর দুই সন্তান-অয়ন হালদার, বয়স ৫ বছর এবং রিমি হালদার, বয়স ৫ মাস।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদহ থানার পুলিশ। এরপর তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, সকালে নিজের শোওয়ার ঘরে ছেলে মেয়েদের শ্বাসরোধ করে খুনের পরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা।

আরও পড়ুন: বিহারে বিরাট চমক! কে জিতছে চলেছে বিধানসভা ভোট! হারছে বিজেপি? নাকি ফের বাজিমাত! ওপিনিয়ন পোল সামনে আসতেই সকলে অবাক

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যার পর থেকে তাঁবুতেই জীবন! ধূপগুরির ৬ সর্বহারা পরিবারকে স্থায়ী ঘর করে দিল বাম সংগঠন
আরও দেখুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার স্বামী অসিত হালদার স্বর্ণকারের কাজ করেন। রবিবার ষষ্ঠীর রাতে পুজো দেখা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর অভিমানে দুই সন্তানকে খুন করার পর গলায় ফাঁস দিয়ে নিজে আত্মঘাতী হয় ওই মহিলা। এমনই দাবি স্থানীয়দের।এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহের ৮ নম্বর ওয়ার্ডের বাঁচামারি নিচু পাড়া এলাকায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সপ্তমীতে কী মর্মান্তিক ঘটনা! দুই সন্তানকে খুনের পর আত্মঘাতী মহিলা, কারণ শুনে চমকে উঠবেন! এই কারণে...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল