TRENDING:

Historical Place: গৌড়ের চিকা ভবন, প্রতিদিন দেখতে আসেন বহু পর্যটক! এটি আসলে কারাগার নাকি মসজিদ, ফাঁস হল রহস্য

Last Updated:

Malda Historical Place: প্রাচীন গৌড় নগরীর অন্যতম স্থাপত্য হচ্ছে চিকা মসজিদ যা স্থানীয়দের কাছে রূপ সনাতনের কারাগার নামে পরিচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কেউ বলেন কারাগার, কেউ বলে চিকা মসজিদ, আবার কেউ বলে সমাধিস্থল। মালদহের প্রাচীন শহর গৌড়ের এই স্থাপত্যের ইতিহাস আজও অজানা অনেকের কাছে। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের ইতিহাস জানতে আজও রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও ছুটে আসেন বহু পর্যটক থেকে ইতিহাস গবেষকরা। এক সময় যে জায়গায় বাণিজ্য থেকে শুরু করে দেশের শাসকদের আসর বসত, সেই জায়গায় আজ চারিদিকে বাগান ও জঙ্গল।
advertisement

ধ্বংস হলেও আজও প্রাচীন বাংলার রাজধানীর বহু অংশ জ্বলজ্বল করছে গৌড়ের বুকে। ঠিক তেমনি প্রাচীন গৌড় নগরীর অন্যতম স্থাপত্য হচ্ছে চিকা মসজিদ যা স্থানীয়দের কাছে রূপ সনাতনের কারাগার নামে পরিচিত।  তবে ইতিহাসবিদদের মতে, এটি কোন মসজিদ বা কারাগার নয়। আসলে এটি একটি সমাধিস্থল। এই স্থাপত্যে না তো রয়েছে কোনরকম মসজিদের মত পরিকাঠামো, না রয়েছে কারাগার বা বন্দিশালার মত পরিকাঠামো।

advertisement

আরও পড়ুন: স্ত্রীর জন্য বাঘের সঙ্গে লড়াই, চোখে চোখ রেখে জান লড়িয়ে দিলেন স্বামী! শেষে রণে ভঙ্গ, লেজ গুটিয়ে ছুট

মালদহ জেলার ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “স্থানীয়দের কাছে আজও বহু কথিত ভুল ধারণা রয়েছে। আসল ইতিহাস জানতে পড়াশোনা করা প্রয়োজন। চিকা মসজিদ নামটি স্থানীয়দেরই দেওয়া। এই স্থাপত্যের আসল নাম সম্পর্কে আজও কোন তথ্য বা ফলক পাওয়া যায়নি। তবে এটি কোন কারাগার বা মসজিদ নয়। এটির সঙ্গে অনেকটি মিল রয়েছে নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়কালে তৈরি পাণ্ডুয়ার একলাখি সমাধিসৌধের। যা ১৪৪২ থেকে ১৪৫৯ সময়কালে তৈরি করা হয় বলে গবেষণায় জানা যাচ্ছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

যদিও সরকারের পুরাতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, এই নির্মাণটি ১৪৫০ খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়। একক গম্বুজ বিশিষ্ট এই নির্মাণটি স্থানীয় লোকজনদের কাছে চিকা মসজিদ বা রূপ সনাতনের কারাগার নামে পরিচিত। যদিও এই নির্মাণটির নাম সম্পর্কে আসল রহস্য আজও অজানা সকলের কাছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Historical Place: গৌড়ের চিকা ভবন, প্রতিদিন দেখতে আসেন বহু পর্যটক! এটি আসলে কারাগার নাকি মসজিদ, ফাঁস হল রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল