TRENDING:

Ballpoint Pen Museum: স্পাই পেন থেকে রোবট পেন, কিনা নেই! রয়েছে ৫ হাজার নতুন পুরাতন কালেকশন! এই বাড়ি যেন আস্ত পেন মিউজিয়াম

Last Updated:

পেশায় গ্রন্থাগারিক এই ব্যক্তি বানিয়ে ফেলেছেন আস্ত পেন মিউজিয়াম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: কথায় আছে একটি কলম একটি তলোয়ার থেকেও শক্তিশালী। তবে বর্তমান প্রযুক্তির যুগে কলমের ব্যবহার বিলুপ্তির পথে। আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে‌ কাগজে লেখালেখির কাজ এখন সকলের কাছে সহজ এবং গ্রহণযোগ্য হয়ে দাঁড়িয়েছে। যার ফলে দিন কে দিন হারিয়ে যাচ্ছে কলমের ব্যবহার। তাই বর্তমান সমাজে কলমের ব্যবহারকে গ্রহণযোগ্য করে তুলতে বল পেন দিবসে বিশেষ বার্তা দিলেন মালদহের গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা।
advertisement

পাঁচ হাজারের অধিক পুরনো ও নতুন কলম সংগ্রহ করে বাড়ির মধ্যেই আস্ত একটি সংগ্রহশালা তৈরি করেছেন তিনি। নানা ধরনের ডিজাইনের আদি থেকে নবযুগের বল পেন রয়েছে তার কাছে।

আরও পড়ুন: অনেক হল চিকেন, পনির, টাইফু, এবার বাজারে এল ম্যাঙ্গো মোমো! স্বাদে-গন্ধে মাত, জানুন দাম

ইংরেজবাজারের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা। ছাত্র বয়স থেকেই তিনি পুরনো থেকে নতুন সব ধরনের কলম সংগ্রহ করে আসছেন। পেশায় তিনি গ্রন্থাগারিক হলেও এই কাজটি তার নেশা হয়ে দাঁড়িয়েছে। স্পাই পেন, রোবট পেন, ফুল,‌ গ্রেনেড, গাড়ি, জাহাজ সহ প্রায় পাঁচ হাজারের মত একাধিক ধরনের বল পেনের কালেকশন রয়েছে তাঁর কাছে। আগামীতে এই কলমের সংগ্রহশালা তৈরি করার ইচ্ছা রয়েছে তাঁর।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে বিদ্যালয়গুলিতেও ডিজিটাল ক্লাসরুম হওয়ায় কলমের ব্যবহার কমেছে স্কুল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যেও। বিভিন্ন দফতরেও এখন হাতে কলমের কাজ সহজে হয়ে যাচ্ছে যান্ত্রিক মেশিনের মাধ্যমে। তবে কলম যে কতটা উপকারী তা থেকে অজানা অনেকে। কলমের ব্যবহার যে কোন সময় যেকোন মুহূর্তে তথ্য সংগ্রহের জন্য করা যায়। কিন্তু যান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে বৈদ্যুতিন ব্যবস্থা আবশ্যিক গুরুত্বপূর্ণ থাকে। তাই বর্তমান সমাজে কলমের গুরুত্বকে তুলে ধরতে পুরনো কলমের সংগ্রহ রাখছেন মালদহের এই গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা। তার এমন উদ্যোগ কলম ব্যবহারের ক্ষেত্রে বর্তমান সমাজকে আরও আগ্রহী করে তুলবে বলে অভিমত অনেকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

জিএম মোমিন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ballpoint Pen Museum: স্পাই পেন থেকে রোবট পেন, কিনা নেই! রয়েছে ৫ হাজার নতুন পুরাতন কালেকশন! এই বাড়ি যেন আস্ত পেন মিউজিয়াম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল