শিলিগুড়ি: ট্রেন থামিয়ে শাবকসহ হাতির দলকে রক্ষা করল রেলের লোকো-পাইলট। বুধবার সন্ধ্যায় এই ঘটনার সম্মুখীন হয় শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেস।
জানা যায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের কিমি ১৫৫/৪ এলাকার কালচিনি-রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে রেলওয়ে ট্র্যাকে হাতির উপস্থিতি দেখতে পান দুজন লোকো-পাইলট। বক্সা জঙ্গল ভেদ করে যাওয়া ওই দুই পাইলট দেখতে পান, একাধিক শাবকসহ হাতির দল দাঁড়িয়ে রেললাইনের উপর।
advertisement
তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষে তাঁরা ট্রেন দাঁড় করিয়ে দেন। দেখা যায়, বাঁ-পাশের জঙ্গল থেকে বেড়িয়ে কিছুক্ষণ রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে থেকে হাতির দল বেড়িয়ে যায় ডান পাশের জঙ্গলে। এরপর ট্রেনটিও বেড়িয়ে যায় তার গন্তব্যে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2025 6:13 PM IST
