TRENDING:

Local Cricket: মালদহ থেকে টিম ইন্ডিয়া! স্বপ্ন সফলের লড়াই গৌরবের

Last Updated:

ইতিমধ্যেই কলকাতায় এসে সিএবি লিগে খেলা শুরু করে দিয়েছে মালদহের প্রতিভাবান ক্রিকেটার গৌরব কর্মকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
মালদহ: ক্রিকেট পাগল ছেলে। খুব ছোট থেকেই পাড়ার দাদাদের সঙ্গে ভাল ক্রিকেট খেলে। একটু বড় হতেই পরিবারের লোকেরা তাকে ক্রিকেট কোচিংয়ে ভর্তি করে। পড়াশোনার থেকে খেলার প্রতি আগ্রহ বেশি। তাই বাধ্য হয়েই পরিবারের তাকে স্থানীয় ক্রিকেট কোচিং ক্যাম্পে ভর্তি করায়। অল্প কিছুদিনের মধ্যেই তার প্রতিভার পরিচয় পায় সকলে। এবার মালদহ থেকে কলকাতায় সিএবি লিগে খেলার জন্য ডাক পেল দ্বাদশ শ্রেণির ছাত্র গৌরব কর্মকার।
advertisement

আরও পড়ুন: পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহুমূল্যের বই

ইতিমধ্যেই কলকাতায় এসে সিএবি লিগে খেলা শুরু করে দিয়েছে মালদহের প্রতিভাবান কিশোর গৌরব। ধাপে ধাপে সে এগোতে চায়। প্রথম লক্ষ্য বাংলার হয়ে রঞ্জি খেলা। তার পরের ধাপ টিম ইন্ডিয়ার জার্সি।

মালদহের মঙ্গলবাড়ি এলাকার ছেলে গৌরব কর্মকার বাংলার হয়ে ক্রিকেট খেলতে চান। শুধু তাই নয় গৌরবের আকাঙ্ক্ষা বাংলার পরে যাতে দেশের জার্সি গায়ে পড়ে খেলার সুযোগ পান। এই স্বপ্নকে সত্যি করার জন্য তিনি প্রতিদিন প্রতিটা মুহূর্তে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়ে প্র্যাকটিস করে চলেছেন। গৌরবের মা রমা কর্মকার বলেন, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছেলের। তাই প্রথমে মালদহে কোচিং সেন্টারে ভর্তি করি। এখন ছেলে কলকাতায় কোচিং নিচ্ছে, পাশাপাশি ডিভিশন খেলছে। ছেলের স্বপ্ন পূরণ হোক এই আশা করছি।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পুরাতন মালদহের মঙ্গলবাড়ী এলাকায় বাড়ি গৌরব কর্মকারের। বাবা পেশায় একজন ব্যবসায়ী। মা গৃহবধূ। ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে পরিবারের সকলেই তাঁকে সাপোর্ট করে চলেছেন। এমনকি বাবা-মা দুজনেই চাইছেন তাদের ছেলে যেন একজন ক্রিকেটার হয়ে উঠতে পারে। ছেলের পাশাপাশি পরিবারে লোকেরাও তার হয়ে স্বপ্ন দেখছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চারদিকে দালান, মাঝে নাট মন্দির! মুর্শিদাবাদের 'দ্বিতীয় বৃন্দাবন' যেন একটুকরো ইতিহাস
আরও দেখুন

হরষিত সিংহ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Local Cricket: মালদহ থেকে টিম ইন্ডিয়া! স্বপ্ন সফলের লড়াই গৌরবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল