advertisement

Bengali News: পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহুমূল্যের বই

Last Updated:

১৯৮০ সালে সরকার অনুমোদন দিয়েছিল এই পাঠাগারের। তখন বেশ ভাল পাঠক ছিল

+
নষ্ট

নষ্ট হচ্ছে বই 

হুগলি: গ্রামের মধ্যে সরকারি পাঠাগার প্রতিষ্ঠিত হলেও তা এখন বন্ধ। হুগলির গোঘাট-২ ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতে রামকৃষ্ণ ও সারদা সঙ্ঘ পাঠাগার সরকারি হলেও তার পরিষেবা বন্ধ হয়ে পড়ে আছে। এর ফলে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন।
বছর পর বছর পড়ে থেকে থেকে এই পাঠাগারের সব বই সহ। বিভিন্ন সামগ্রী নষ্ট হচ্ছে। কিন্তু বিষয়টিতে প্রশাসনের নজর নেই বলে দাবি স্থানীয়দের। মূলত এই পাঠাগারে কোনও কর্মী না থাকার জন্যই এই হাল বলে তাঁদের দাবি। গ্রামবাসীরা বলেন, পঞ্চায়েত এবং প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের বলেও কোন‌ও কাজের কাজ হয়নি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় পাঠাগারের দায়িত্বে থাকা গ্রামের কিছু সহৃদয় ব্যক্তি জানান, ১৯৮০ সালে সরকার অনুমোদন দিয়েছিল এই পাঠাগারের। তখন বেশ ভাল পাঠক ছিল। এই পাঠাগারে স্থানীয় এলাকার বাসিন্দারা বই পড়তে এবং সময় কাটাতে আসতেন। কিন্তু ধীরে ধীরে তা এখন বন্ধের মুখে। পাঠাগার না চলার জন্য ধীরে ধীরে নষ্ট হচ্ছে সব জিনিসও। এখন গ্রামবাসীদের একটাই দাবি, কর্মী নিয়োগ করে গ্রামের মধ্যে পাঠাগারটি পুনরায় চালু করা হোক। পঞ্চায়েত সদস্য অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, গ্রামের মানুষের স্বার্থে পাঠাগার করা হলেও তা এখন বন্ধ রয়েছে। কিন্তু গ্রামের মানুষ লিখিত কোন অভিযোগ জানায়নি।
advertisement
শুভজিৎ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহুমূল্যের বই
Next Article
advertisement
PM Modi in Israel: 'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭ অক্টোবরের হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার দৃঢ় বার্তা মোদির
'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭/১০ হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
  • ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরাল বার্তা মোদির৷

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইজরায়েলের পাশে ভারত, জানালেন প্রধানমন্ত্রী৷

  • ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement