গত কয়েক সপ্তাহ ধরে কলাবাড়ি চা বাগান সংলগ্ন শ্রমিক মহল্লায় লেপার্ডের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গৃহপালিত পশু থেকে শুরু করে হাঁস-মুরগিও রেহাই পায়নি তার শিকারী থাবা থেকে। ফলে দিনরাত চা শ্রমিকদের মনে ছিল প্রবল ভয় ও উদ্বেগ। বন দফতরের সক্রিয়তায় সম্প্রতি এলাকায় বসানো হয় একাধিক খাঁচা।
advertisement
আজ সকালে ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি পুরুষ লেপার্ড। বন দফতর সূত্রে জানানো হয়েছে, খাঁচা বন্দি বাঘটির শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে এবং সুস্থ থাকলে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, “গত কিছু দিন ধরে বাঘের ভয়ে রাতে কেউ ঘর থেকে বেরোতে পারছিল না। এখন দুটোই ধরা পড়ায় আমরা কিছুটা স্বস্তিতে।’’
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2025 12:25 AM IST






