এদিন মেচপাড়া চা বাগানের আট নম্বর এলাকায় ২০ ওয়াই টি নম্বর সেকশনে একটি লেপার্ডের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান বাগানের শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। স্থানীয় সূত্রের খবর, লেপার্ডের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বনকর্মীদের ধারণা সম্ভবত দু’টি লেপার্ডের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে লেপার্ডের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। বন দফতর সূত্রের খবর, লেপার্ডের মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হবে।
advertisement
রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর। এই ঘটনার পিছনে কোনও অপরাধী রয়েছে কী না তার খোঁজে স্নিফার ডগ নামানো হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2025 4:59 PM IST






