পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি। গত এক সপ্তাহ আগে সিকিম নামচির পিঙ্কিথাম এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। বুধবার কাজ করতে করতে তিনি দেখেন একটি বড় পাথর পাহাড়ের উপর থেকে গড়িয়ে আসছে। তা দেখে নিজে বাঁচতে গিয়ে ঝাঁপ দেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি খাদে পড়েন। তার উপর পাথরটি পড়ে। এরপর গতকাল তাকে উদ্ধার করে সিকিম পুলিশের উদ্ধারকারী দল। বৃহস্পতিবার রাতেই খোঁজ আসে তাঁর পরিবারের কাছে।
advertisement
শুক্রবার সকালে ধর্ম গুরুঙের দেহ আনতে সিকিম চলে যান তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। ধর্ম গুরুঙের পরিবারে রয়েছে তাঁর স্ত্রী এবং পাঁচ সন্তান। শোকে সকলেই ভাষা হারিয়েছেন।
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2025 11:40 PM IST






