TRENDING:

Malda News: ফারাক্কা এক্সপ্রেসের রুট পরিবর্তন, দেখে নিন সময়সূচি

Last Updated:

বারাবাঁকি-অযোধ্যা ক্যান্টনমেন্ট দ্বিগুণ করার কাজ চলছে। তার জন্য বারাবাঁকি স্টেশনের ইয়ার্ড পুনর্নির্মাণের প্রয়োজন। তাই প্রাক নন-ইন্টারলকিং/নন-ইন্টারলকিং কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে ওই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ফরাক্কা এক্সপ্রেসের রুট কিছুদিনের জন্য পরিবর্তন করা হল। আগামী প্রায় এক মাস ঘুর পথে চলবে এই দূরপাল্লার ট্রেন। জানুয়ারি মাসের কিছুদিন পর্যন্ত নতুন রুটে চলাচল করবে মালদহ-দিল্লি ফরাক্কা এক্সপ্রেস। রেলের যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কিছুদিনের জন্য ফরাক্কা এক্সপ্রেসের রুট পরিবর্তন
কিছুদিনের জন্য ফরাক্কা এক্সপ্রেসের রুট পরিবর্তন
advertisement

আরও পড়ুন: নিউ ইয়ারে ঘুরতে যাবেন ভাবছেন? ভাল প্যাকেজ পেতে চলে আসুন ট্যুরিজম ফেয়ারে

রেল সূত্রে জানা গিয়েছে, বারাবাঁকি-অযোধ্যা ক্যান্টনমেন্ট দ্বিগুণ করার কাজ চলছে। তার জন্য বারাবাঁকি স্টেশনের ইয়ার্ড পুনর্নির্মাণের প্রয়োজন। তাই প্রাক নন-ইন্টারলকিং/নন-ইন্টারলকিং কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে ওই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। এই রুটের পরিবর্তে রেলের পক্ষ থেকে ট্রেনগুলিকে লখনউ ডিভিশনের শাহগঞ্জ-জাফরাবাদ রুটে চালানো হবে আগামী কিছুদিন। সেই তালিকায় রয়েছে মালদহ-দিল্লি-মালদহ ফারাক্কা এক্সপ্রেস।

advertisement

ফারাক্কা এক্সপ্রেস চলাচল করবে দীনদয়াল উপাধ্যায়-বারাণসি-জাফরাবাদ জং-সুলতানপুর-লখনউ স্টেশন দিয়ে। ১৩৪৮৩ মালদহ টাউন–দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ১৭, ১৯, ২০, ২২, ২৪, ২৬,২৯, ডিসেম্বর ও ২, ৩, ৫, ৭ জানুয়ারি ২০২৪-এ পরিবর্তিত রুটে চলবে।১৩৪৮৪ দিল্লি–মালদহ টাউন ফারাক্কা এক্সপ্রেস ১৭, ১৯, ২১, ২২, ২৪, ২৬, ৩১ ডিসেম্বর ও ২, ৪, ৫,৭ জানুয়ারি পরিবর্তিত রুটে চলবে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আবার দীনদয়াল উপাধ্যায়-মির্জাপুর-প্রয়াগরাজ জং-কানপুর রুটে চলবে ১৩৪৮৩ মালদহ টাউন–দিল্লি ফারাক্কা এক্সপ্রেস, দিনগুলি হল ৯, ১০, ১২ ও ২৪ জানুয়ারি। ১৩৪৮৪ দিল্লি-মালদহ টাউন ফারাক্কা এক্সপ্রেস ৯, ১১,১২ ও ১৪ জানুয়ারি এই রুটে চলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
SIR তালিকা থেকে বাদ প্রায় ৯০ লক্ষ! নাম তুলতে কীভাবে ট্রাইবুনালে আবেদন করবেন? ধাপে ধাপে পদ্ধতি জানুন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ফারাক্কা এক্সপ্রেসের রুট পরিবর্তন, দেখে নিন সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল