স্থানীয়দের অনুমান, নিকটবর্তী মরাঘাট জঙ্গল থেকেই খাদ্যের সন্ধানে বুনো হাতির দলটি রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়েছে। কিন্তু ভোর হওয়ার আগে জঙ্গলে ফিরতে না পেরে মা হাতি ও শাবকটি ঝোপঝাড়ে আশ্রয় নেয়।
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা দুই হাতির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে। পাশাপাশি কেউ যেন হাতিদের উত্তেজিত না করে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের।
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সন্ধ্যা নামলেই হাতিদের নিরাপদে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 12, 2025 5:45 PM IST
