TRENDING:

Jalpaiguri News: খাবারের সন্ধানে বাড়ির উঠোনে দাঁতাল হাতি! দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা, দিনেদুপুরে ভয়ানক ঘটনা

Last Updated:

Jalpaiguri News: ভরদুপুরে একটি বাড়িতে ঢুকে পড়ে এই হাতিটি। দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টাও করে। এহেন ঘটনায় দিশেহারা এলাকাবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিন্নাগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ খাবারের সন্ধানে একেবারে বাড়ির উঠোনে হাজির দলছুট দাঁতাল হাতি। ভরদুপুরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও করে। জলপাইগুড়ির বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁকোয়াঝোড়া নেপালি বস্তি অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাড়ির উঠোনে দাঁতাল হাতি
বাড়ির উঠোনে দাঁতাল হাতি
advertisement

জানা যাচ্ছে, সম্প্রতি হাতির হানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবার একেবারে ভরদুপুরে একটি বাড়িতে ঢুকে পড়ে এই হাতিটি। দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টাও করে। এহেন ঘটনায় দিশেহারা এলাকাবাসী। তাঁরা নিজেরাই আগুন দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই ভয়ানক সেই ছবি ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার! শোরগোল এলাকায়, উঠছে একাধিক প্রশ্ন

advertisement

অন্যদিকে আবার গতকাল রাতে হাতির সামনে পড়ে যান স্থানীয় এক যুবক। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বন দফতর। দিনেদুপুরে বাড়ির উঠোনে এভাবে হাতি চলে আসার ঘটনা বিরল বলে দাবি করছেন স্থানীয় মানুষজন।

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

প্রসঙ্গত, খাবারের সন্ধানে গজরাজদের লোকালয়ে প্রবেশের ঘটনা এই প্রথম নয়। সাম্প্রতিক অতীতেও রাজ্যের নানা প্রান্তে দেখা গিয়েছে এই ছবি। তবে একেবারে প্রকাশ্য দিবালোকে বাড়ির উঠোনে হাতি চলে আসার ঘটনা বিরল বলে দাবি স্থানীয়দের। বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বন দফতর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: খাবারের সন্ধানে বাড়ির উঠোনে দাঁতাল হাতি! দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা, দিনেদুপুরে ভয়ানক ঘটনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল