জানা গিয়েছে, এদিন একটি গাড়িতে করে ১১জন অঙ্গনওয়াড়ি কর্মী ডুয়ার্সের বাগরাকোটে নতুন তৈরি হওয়া জনপ্রিয় লুপপুলটি দেখতে যান। সন্ধ্যায় ফেরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের ব্লকে ধাক্কা মারে। এরপর রাস্তায় উল্টে যায়।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। পেছনেই থাকা অন্য দুটি গাড়ির যাত্রীরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি অন্য গাড়িতে করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। আহতরা প্রত্যেকেই মাল শহরের বাসিন্দা। বর্তমানে তারা মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2025 9:59 PM IST






