TRENDING:

Torture over Dowry : পণ দিতে না পারায় গর্ভের দ্বিতীয় সন্তানকেও শেষ করল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন, পুলিশের দ্বারস্থ বধূ

Last Updated:

Torture over Dowry : অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি : পণ দিতে না পারায় গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । থানার দারস্থ হলেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এক গৃহবধূ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায় । অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে দু’বছর আগে  ময়নাগুড়ি উত্তর খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা পম্পা রায়ের সঙ্গে ময়নাগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আশিস রায়ের সামাজিক মতে বিয়ে হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই বরপণের দাবিতে পম্পা রায়ের উপর নির্মম অত্যাচার চালাত তাঁর শ্বশুর বাড়ির লোকজন । শ্বশুরবাড়ির অত্যাচারে  বছরখানেক আগে পম্পা দেবীর একটি সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায় বলেও অভিযোগ।

advertisement

আরও পড়ুন :  মর্মান্তিক! দিঘার পথে ট্রেন থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে জীবন শেষ তরুণের

আরও পড়ুন :  ‘একই ঘরে’ শাশুড়ি এবং জামাই, মুর্শিদাবাদে চরম পরিণতি শাশুড়ির

এর পরেও সবকিছু সহ্য করে সংসার করছিলেন ওই বধূ। আবারও গর্ভবতী হন তিনি । অভিযোগ, দিন কয়েক আগে স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকজনের মারধরের ফলে গর্ভের দ্বিতীয় সন্তানটিও নষ্ট হয়ে যায় তাঁর। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে পুলিশের দারস্থ হন তিনি। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৬ জন সদস্যর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । বাকি অভিযুক্তদের খোঁজ চলছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘লার্ন উইথ ফান’! কঠিন সমাধান এবার নিমেষে, বসিরহাটের স্কুলে চালু হল অঙ্কের ল্যাবরেটরি
আরও দেখুন

( শান্তনু কর)

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Torture over Dowry : পণ দিতে না পারায় গর্ভের দ্বিতীয় সন্তানকেও শেষ করল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন, পুলিশের দ্বারস্থ বধূ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল