সোমবার নোটিস জারি করে সুখবর ঘোষণা করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ৷ আগামী দুই বৃহস্পতিবার জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভ পর্যটকদের জন্য খোলা থাকবে। ২৫ ডিসেম্বর ও ১ লা জানুয়ারি খোলা থাকবে জেলার দুই বনাঞ্চল।
আরও পড়ুন: হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ৯! মঙ্গলবার শাস্তি ঘোষণা করবে আদালত
advertisement
সাধারনত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাজ্যের বেশির ভাগ বনাঞ্চলে পর্যটন বন্ধ থাকে। উত্তরের জলদাপাড়া, বক্সা টাইগার রিজার্ভ, গরুমারা জাতীয় উদ্যানের মতো বনাঞ্চল বৃহস্পতিবার বন্ধ থাকে।
advertisement
কিন্তু বড় দিন ও ১ লা জানুয়ারি পর্যটকদের কথা মাথায় রেখে এই বনাঞ্চলগুলো বৃহস্পতিবার হলেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতের ছুটিতে দুই বনাঞ্চল খোলা থাকায় দিব্যি বনের মাঝে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 4:47 PM IST
