advertisement

Hanskhali Incident: হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ৯! মঙ্গলবার শাস্তি ঘোষণা করবে আদালত

Last Updated:

হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঘটনায় এবার ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রঞ্জিত সরকার, নদিয়া: হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঘটনায় এবার ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত৷ সোমবার রানাঘাট নাবালিকাকে মর্মান্তিকভাবে গণধর্ষণ এবং জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় এবার ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত রানাঘাটে এডিজে আদালত৷ ২০২২ সালের নৃশংস ঘটনায় আগামীকালই দোষীদের সাজা ঘোষণা হবে বলেই জানিয়েছে আদালত৷
৩ বছর আগের এই নৃশংস ঘটনার মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছিল সিবিআই৷ ২০২২ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় সংঘটিত হয়েছিল অপারাধ৷ এক মদ্যপানের আসরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ অভিযোগ, ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে ফেলে রাখা হয় রাস্তায়। ৫ এপ্রিল ২০২২ ভোরে অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যু হয় বাড়িতে।
advertisement
advertisement
ঘটনায় মূল অভিযুক্তরা হল সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক, সুরজিৎ রায়, আকাশ বাড়ৈ, সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষ কান্তি ভক্ত, অংশুমান বাগচী৷ অভিযোগ ওঠে মূল অভিযুক্ত সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতেই তরুণীকে ধর্ষণ করা হয়৷ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়৷ তারমধ্যে এক নাবালক ছিল। সিবিআই সাত জনকে গ্রেফতার করেছিল। রাজ্য পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল।
advertisement
৯ এপ্রিল ২০২২ হাসখালি থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। প্রথমেই গ্রেফতরা করা হয় মূল সোয়েল গয়ালিকে৷ ১০ এপ্রিল ২০২২ রাতেই সোয়েলকে গ্রেফতার করে পুলিশ৷ ১৩ এপ্রিল ২০২২ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই গভীর রাতে দায়িত্ব হাতে নেয়। শেষ গ্রেপ্তার ২৯ এপ্রিল। মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি ও তার ঘনিষ্ঠ পীযূষ ভক্তকে গ্রেপ্তার করে সিবিআই। ১৫ এপ্রিল হাঁসখালি থানার আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
advertisement
সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক 120B, 34, 201, 506, 304(2), 376DA IPC ও POCSO ৬ ধারায় অভিযুক্ত। সুরজিৎ রায় ও আকাশ বাড়ৈ 120B, 34, 506 ও 120B IPC ধারায় অভিযুক্ত। সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষ কান্তি ভক্ত 506, 201, 120B ও 34 IPC ধারায় অভিযুক্ত। অংশুমান বাগচী 120B, 34 ও 201 IPC ধারায় অভিযুক্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hanskhali Incident: হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ৯! মঙ্গলবার শাস্তি ঘোষণা করবে আদালত
Next Article
advertisement
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
  • অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই !

  • 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে'

  • বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে BJP সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement