TRENDING:

Indian Railways: যাত্রীসুরক্ষায় বিরাট পদক্ষেপ রেলের! ৩৪টি সেতুর স্বাস্থ্য পরীক্ষায় অত্যাধুনিক আন্ডার ওয়াটার রোবট ড্রোনের ব্যবহার

Last Updated:

Indian Railways: আন্ডার ওয়াটার রোবট ড্রোন ব্যবহার করে ৩৪টি রেল সেতুর শারীরিক পরীক্ষা করা হল। যাত্রী সুরক্ষায় ভারতীয় রেলের বড় পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ যাত্রীসুরক্ষায় এবার বিরাট পদক্ষেপ নিল রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মোট ৩৪টি রেল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এক বিশেষ ধরনের আন্ডার ওয়াটার রোবট ড্রোন ব্যবহার করা হল।
রেল সেতু
রেল সেতু
advertisement

ইতিমধ্যেই উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে উন্নত রিমোট অপারেটেড রোবোটিক মেডিক্যাল প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত বিখ্যাত সরাইঘাট ব্রিজের মতো গুরুত্বপূর্ণ সেতু ও আলিপুরদুয়ার ডিভিশনের অধীন ১৮টি গুরুত্বপূর্ণ সেতুর আন্ডার ওয়াটার কাঠামো পরিদর্শন করা হয়েছে।

আরও পড়ুনঃ কল্যাণীতে কয়েক কোটি খরচে অত্যাধুনিক শ্মশান! দূষণমুক্ত বৈদ্যুতিক চুল্লি সহ উন্নত পরিকাঠামো, দাহ করতে আর ছুটতে হবে না ভিনজেলায়

advertisement

উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীন থাকা প্রায় ৪২০০ কিমি দীর্ঘ রেললাইনের মধ্যে একাধিক নদীর উপরের রেল সেতুও রয়েছে। যার মধ্যে বেশ কিছু নদীতে সারাবছর গভীর জল থাকে। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে সারাবছর এই রেল সেতুগুলির শারীরিক পরীক্ষা করে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ। তবে ব্রহ্মপুত্র, তিস্তা, জলঢাকা, তোর্সার মতো নদীগুলিতে রেল সেতুর জলের তলার শারীরিক পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা সম্ভবপর ছিল না। ফলে সেই সেতুর কংক্রিটের পিলারগুলি কী অবস্থায় রয়েছে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিল। এবার সেই সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তির সাহায্য নিল রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটারদের মন জিততে প্রার্থীর অভিনব স্টাইল, চা বিক্রেতার ভূমিকায় রায়দিঘির তৃণমূল প্রার্থী
আরও দেখুন

এই বছর আন্ডার ওয়াটার রোবট ড্রোন ব্যবহার করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৩৪টি রেল সেতুর শারীরিক পরীক্ষা করা হল। এর মাধ্যমে প্রতিটি সেতুর পর্যবেক্ষণ, লিডার, থার্মার ইমেজিং, গ্ৰাউন্ড পেনিট্রেটিং রাডার ও আল্ট্রাসনিক পালস ভেলোসিটির সমস্ত তথ্য উঠে এসেছে। তাতে ৩৪টি সেতুর জলের নিচে থাকা কাঠামোতে এখনও পর্যন্ত কোনও ত্রুটি শনাক্ত করা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: যাত্রীসুরক্ষায় বিরাট পদক্ষেপ রেলের! ৩৪টি সেতুর স্বাস্থ্য পরীক্ষায় অত্যাধুনিক আন্ডার ওয়াটার রোবট ড্রোনের ব্যবহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল