TRENDING:

Indian Railways News: এক চুটকিতেই এবার সল্ভ হবে প্রবলেম, রাতে উঠে ট্রেনে শুলেন সকালেই কলকাতা, শিলিগুড়ি-কলকাতায় নতুন ট্রেন

Last Updated:

Indian Railways News: নিত্যদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতে শুরু হতে পারে শিলিগুড়ি থেকে কলকাতা গামী রাত্রিকালীন ট্রেন পরিষেবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: শিলিগুড়ি থেকে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেন পরিষেবার কথা উঠতেই খুশির হাওয়া সাধারণ মানুষের মনে।দ্রুত শুরু হতে পারে শিলিগুড়ি থেকে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেন পরিষেবা। সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
advertisement

এবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু হতে পারে কলকাতা গামী রাত্রিকালীন ট্রেন পরিষেবা। বিধায়কের আবেদনের সাড়া দিয়ে এই বিষয়ের ওপর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ট্রেন পরিষেবা চালু করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়। তাই এদিন রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

advertisement

আরও পড়ুন – ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ কোন ঘোর দুঃসংবাদ রোহিতের জন্য, BCCI নেবে বড় অ্যাকশন, মাথায় হাত

প্রসঙ্গত, রাত বাড়লেই উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যাওয়ার জন্য নেই কোন ট্রেন পরিষেবা। ব্যতিক্রম হিসেবে বাস এবং বিমান পরিষেবা থাকলেও তার ভাড়া অনেকটাই বেশি।যেই কারণে প্রায়শই সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যা সমাধানে রাত সাড়ে ১০ টার পর থেকে একটি ট্রেন পরিষেবা চালু করার আবেদন করেছিলেন বিধায়ক।এই বিষয়ে বিধায়ক শংকর ঘোষ জানান, উত্তরবঙ্গের মানুষের দাবির প্রতি রেলমন্ত্রীর সহমর্মিতা দেখে তিনি আপ্লুত এবং এ বিষয় নিয়ে প্রাথমিকভাবে রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক। ইতিমধ্যেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে খুব দ্রুত এই কাজ শুরু করা হবে।

advertisement

View More

রাত্রিকালীন ট্রেন চালু হলে সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। শিলিগুড়ির এনজিপি স্টেশন থেকে রাত নটার পর কলকাতাগামী আর তেমন কোন ট্রেন না থাকায় বহু সময় অনেককেই ভোগান্তি পোহাতে হয় সেই অর্থেই সমস্ত দিক ঠিক থাকলে দ্রুত এ কাজ সম্পন্ন হবে এবং এর ফলে উপকৃত হবে বহু সাধারণ মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

Sujoy Ghosh

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways News: এক চুটকিতেই এবার সল্ভ হবে প্রবলেম, রাতে উঠে ট্রেনে শুলেন সকালেই কলকাতা, শিলিগুড়ি-কলকাতায় নতুন ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল