TRENDING:

স্বাধীনতা দিবসের আগে বাজারে দেশাত্মবোধের রঙিন ছোঁয়া! টি শার্ট থেকে ওড়না, পতাকা, কত দামে বিকোচ্ছে! জানুন

Last Updated:

স্বাধীনতা দিবসের আগে জলপাইগুড়ির বাজারে দেশাত্মবোধের রঙে সাজো সাজো রব। টি-শার্ট, ওড়না, পতাকা, ব্যাজ, রিবন সবেতেই নতুন ডিজাইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: স্বাধীনতা দিবসের আগে শহরের বাজারে দেশাত্মবোধের রঙিন ছোঁয়া! স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেন নতুন করে জেগে উঠেছে জলপাইগুড়ির বাজার। টি-শার্ট থেকে শুরু করে মেয়েদের ওড়না, ব্রেসলেট, চুরি,  নানা মাপের ভারতীয় পতাকা—সবেতেই এসেছে নতুন ডিজাইনের ছোঁয়া।
advertisement

দোকানপাটে সাজানো সামগ্রী দেখে যেন চোখ ফেরানো যায় না। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এ বছর বিক্রি অনেক বেশি। পাঁচ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত মূল্যের পণ্য মিলছে বাজারে। শুধু পতাকা নয়, ব্যাজ, রঙিন রিবন, শিশুদের জন্য সাজান হেডব্যান্ডও রয়েছে তালিকায়।

আরও পড়ুন: বয়স ১০০ ছুঁই ছুঁই! স্বাধীনতা আন্দোলনের ‘জীবন্ত দলিল’, আজও পায়ে হেঁটে রোজ নেতাজিকে প্রণাম করতে যেতে ভোলেন না এই মানুষটি

advertisement

সন্ধ্যা নামলেই বাজারে বাড়ছে জলপাইগুড়ির বাজারে ক্রেতাদের ভিড়। হাতে ছোট পতাকা নিয়ে দৌড়ে বেড়ানো শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বড়রাও কিনছেন গাড়িতে বা বাড়িতে সাজানোর জন্য বড়- ছোটো- মাঝারি মাপের পতাকা, আবার অনেকে টি-শার্ট ও ওড়নার মাধ্যমে নিজেদের সাজিয়ে নিচ্ছেন তেরঙার রঙে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

এক বিক্রেতা জানালেন, “এবার মানুষ অনেক আগ্রহ দেখাচ্ছেন। ছোট থেকে বড়—সবাই কিছু না কিছু কিনছেন। দামও খুব বেশি নয়, তাই বিক্রিও ভাল হচ্ছে।” ক্রেতাদের মুখেও খুশির সুর। এক তরুণী বললেন, “মাত্র ৩০ টাকায় সুন্দর একটি তেরঙা ওড়না পেয়ে আমি ভীষণ খুশি।” শহরের অলিগলি জুড়ে এখন তেরঙার উচ্ছ্বাস। রঙিন সাজে, উৎসবের আমেজে, দেশপ্রেমের আবহে ভরে উঠেছে স্বাধীনতা দিবসের আগের এই জলপাইগুড়ির ব্যস্ত বাজার!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্বাধীনতা দিবসের আগে বাজারে দেশাত্মবোধের রঙিন ছোঁয়া! টি শার্ট থেকে ওড়না, পতাকা, কত দামে বিকোচ্ছে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল