TRENDING:

South Dinajpur News: দাম আকাশছোঁয়া! নিজেদের বেতনের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পাতে ডিম দিচ্ছেন কর্মীরা

Last Updated:

পুষ্টিগুণ সম্পন্ন সবজি সহ ডিমের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সমস্যা বাড়ছে আইসিডিএস কেন্দ্রগুলিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: পুষ্টিগুণ সম্পন্ন সবজি সহ ডিমের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দক্ষিণ দিনাজপুরের সুসংহত শিশু বিকাশ প্রকল্প কেন্দ্র বা আইসিডিএস কেন্দ্রগুলির পুষ্টি পরিষেবা ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট দফতরের বাজার দর অনুযায়ী বরাদ্দ না থাকায় সমস্যা দেখা দিয়েছে। জেলার সেন্টারগুলি চালু রাখতে এবং শিশু সহ গর্ভবতী মায়েদের সঠিক মাপের পুষ্টির সামগ্রী কিনতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে প্রতিদিনই। শিশুদের বরাদ্দ ডিম সহ পুষ্টিগুণ সম্পন্ন সবজি না দিলে তাদের নির্দিষ্ট পুষ্টির অভাব থেকে যাবে। ফলস্বরূপ বহু আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা থেকে শুরু করে সহায়িকা নিজেদের বেতনের টাকা থেকেই বাড়তি টাকা খরচ করে শিশুদের পাতে ডিম সহ অন্যান্য সবজির যোগান দিচ্ছে।
advertisement

দেখা যাচ্ছে, অনেক সেন্টারের কর্মীদের প্রতিদিন প্রায় ১০০ টাকা থেকে ১২০ টাকা করে বাড়তি খরচ করতে হচ্ছে। এদিকে আইসিডিএস প্রকল্পের কর্মীদের যে সামান্য বেতন সেটা দিয়ে সংসার চালানোই মুসকিল। জেলার সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মোট ৩২৭৯ টি আইসিডিএস কেন্দ্র আছে। এর মধ্যে ২০৪৮ টি কেন্দ্রের নিজস্ব ভবন আছে। ১১৯৫টির কোন নিজস্ব ভবন নেই, যেগুলি ভাড়ায় চলে। জেলায় প্রায় ১৫৪৫৩১টি শিশু এবং ২৩২২৫ গর্ভবতী মহিলা পরিষেবা পায় প্রতিদিন।

advertisement

আরও পড়ুন: খেজুর গুড়ের মিষ্টিতে টুইস্ট! বালুরঘাটের অসাধারণ মিষ্টিতে মজেছে সকলে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গর্ভবতী মা সহ ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের প্রাথমিক শিক্ষাদানের পাশাপাশি পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেবার জন্য সরকারের পক্ষ থেকে এই কেন্দ্রগুলি খোলা হয়। জানা যায়, প্রতিটি ডিমের জন্য সাড়ে ছয় টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু বর্তমান বাজার দর আট টাকা থেকে শুরু করে ৮ টাকা ২৫ পয়সা পর্যন্ত কিনতে হচ্ছে। অর্থাৎ প্রতিটি ডিমে দেড় টাকা করে বেশি দামে কিনে শিশুদের পুষ্টির যোগান দেওয়া হচ্ছে। এমনকি বাজারে গিয়ে সবজি কিনতে গেলে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: দাম আকাশছোঁয়া! নিজেদের বেতনের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পাতে ডিম দিচ্ছেন কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল