কোচবিহারের এক লস্যি বিক্রেতা সুব্রত বণিক জানান, গরমের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। দুপুরের রোদে বাড়ি থেকে বের হলে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। তাই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ ঠান্ডা পানীয় খেতে ছুটছে। তবে অন্য ঠান্ডা পানীয়ের থেকে দই থেকে তৈরি লস্যি পান করা এই সময়ে অনেকটাই বেশি উপকারী। তাই সাধারণ মানুষের প্রতি আগ্রহ বেড়েছে অনেকটাই।
advertisement
গরমের তীব্রতায় অন্য ঠান্ডা পানীয়ের চাইতে লস্যি কিন্তু অনেকটাই বেশি উপকারী শরীরের জন্য। শিশুরা যেমনি স্ট্রবেরি ফ্লেভার বেশি পছন্দ করছে, বড়রা তেমনি ব্লুবেরি কিংবা কাঁচা আমের ফ্লেভার বেশি পছন্দ করছে। টক দই এমনিতেই পেটের বিভিন্ন সমস্যা কমাতে এবং পেট ঠান্ডা রাখতে দারুণ উপকারী। এই টক দই দিয়ে লস্যি তৈরি হওয়ার ফলে এর মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ।
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 24, 2024 5:32 PM IST





