TRENDING:

Forest Department: শেষ রক্ষা হল না! চিতাবাঘের চামড়া সহ ধৃত দুই

Last Updated:

Forest Department: একটি বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল চিতাবাঘের চামড়া। গাড়ির সিটের নিচে রাখা হয়েছিল চামড়াটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: পাচারের উদ্দেশ্য নিয়ে শিলিগুড়ির পথে পাড়ি দিয়েও হল না লাভ। জলদাপাড়া বনবিভাগের কর্মীদের হাতে চিতাবাঘের চামড়া সহ ধরা পড়ল দুই ব্যক্তি।
গ্রেফতার 
গ্রেফতার 
advertisement

তাঁদের গ্রেফতার করেছে জলদাপাড়া বনবিভাগের আধিকারিক ও কর্মীরা। অভিযুক্ত দু’জনেই কোচবিহার জেলার বাসিন্দা। একজনের নাম দীপঙ্কর মণ্ডল ও অপরজনের নাম তাপস বর্মন। তাঁদের দু’জনকে মাদারিহাট থেকে গ্রেফতার করা হয়। দীপঙ্কর মণ্ডলের বাড়ি কোচবিহারের পুঁটিমারী ও তাপসের বাড়ি বৈরতি এলাকায়।

আরও পড়ুন: আবহাওয়া খারাপ, মমতার সভার সময় বদল

advertisement

জানা গিয়েছে, একটি বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল চিতাবাঘের চামড়া। গাড়ির সিটের নিচে রাখা হয়েছিল চামড়াটি। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, চামড়াটি একটি পূর্ণবয়স্ক লেপার্ড -এর। তবে এই চামড়া তারা কোথার থেকে পেয়েছে? সেই বিষয়ে চলবে তদন্ত। অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে।

View More

এদিকে এই ঘটনায় আবারও পরিষ্কার হয়ে গেল বন দফতরের কড়া নজরদারি সত্ত্বেও চোরাশিকারীদের উৎপাত পুরোপুরি বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Forest Department: শেষ রক্ষা হল না! চিতাবাঘের চামড়া সহ ধৃত দুই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল