আরও পড়ুন : বাংলাদেশি রোগীদের বয়কট নয়, বরং অনলাইনে পরিষেবা দেবেন দুই বাঙালি ডাক্তার
পুতুলনাচ শিল্পী শান্তি বর্মন জানান, আগামী প্রজন্মের কাছে পুতুলনাচের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পালাগান করে যাচ্ছি। এছাড়াও গ্রামেগঞ্জে এখনও কিছু শিল্পানুরাগী মানুষ আছেন, যাঁরা বাংলার প্রাচীন লোকশিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান।’ তাই পুতুল নাচ এখনও অস্তিত্ব জানান দিতে পারছে বলে শান্তি সরকার দাবি করেন। সরকারি কোনও সহযোগিতা কি পান? এর উত্তরে শান্তি সরকার জানান, আগে কিছুই মিলত না। এখন পুতুলনাচের শিল্পী হিসাবে মাসে ১ হাজার টাকা সাম্মানিক মিলছে। তবে বর্তমানে শহরাঞ্চলে এই পুতুল নাচ দেখতে সাধারণ মানুষের উৎসাহ দেখে আগামি দিনে ফের এই পুতুলনাচ ফিরে আসবে বলে আশা রাখছেন শিল্পীরা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 05, 2024 7:57 PM IST