TRENDING:

Krishnendu Narayan Choudhury on Mausam Noor: 'কংগ্রেসে গেলেও মৌসম কাজ করবেন বিজেপি-র হয়ে', দলীয় সাংসদের তৃণমূল-ত্যাগ নিয়ে দাবি কৃষ্ণেন্দুর

Last Updated:

Mausam Benazir Noor: মৌসম বেনজির নূরের তৃণমূল দল ত্যাগ করা নিয়ে মুখ খুললেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দলত্যাগে ক্ষতি হবে না দাবি কৃষ্ণেন্দুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বললেন কৃষ্ণেন্দু?
কী বললেন কৃষ্ণেন্দু?
advertisement

সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: মৌসম বেনজির নূরের তৃণমূল দল ত্যাগ করা নিয়ে মুখ খুললেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু নারায়ণের মন্তব্য, মৌসম বেনজির নূর ভোট ভাগাভাগি করে বিজেপিকে জেতানোর চেষ্টা করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওঁকে তৃণমূলে এনেছিলেন। বিজেপির হয়ে কাজ করবেন মৌসম

advertisement

আরও পড়ুন: SIR-এ এই শুনানিই শেষ নয়, এরপর হবে লজিক্যাল ডেসক্রিপ্যান্সির তালিকার ভোটারদের শুনানি! কাদের ডাক পড়বে?

পাশাপাশি তৃণমূল নেতা কৃষ্ণেন্দুর দাবি,মৌসম নূর মানুষের জন্য কোনও কাজ করেননি। ২০০৯ সালে তাঁর মা রুবী নূরের মৃত্যুর পর সুজাপুর বিধানসভার উপনির্বাচনে তাঁর বিরুদ্ধে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি, তাই জিতেছিলেন মৌসম। ২০০৯ লোকসভা নির্বাচনেও তৃণমূল নেত্রী মৌসমের বিরুদ্ধে প্রার্থী দেননি। এতে সহজে জিতে ছিলেন মৌসাম। তৃণমূল দলে আসার পর ২০১৯ লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। ও এখন ভাবছে তৃণমূলে থাকলে সংসদ হতে পারবেন না তাই কংগ্রেসে গেলেন। মৌসম এখন লিগাসি বা উত্তরাধিকারের কথা বলছেন। কিন্তু, মানুষের জন্য কী করেছেন?

advertisement

আরও পড়ুন: ‘আমরা দিলীপ ঘোষ ও বিজেপির বিরোধী, কিন্তু তপন সিকদারের পরে উনি একমাত্র সফল’! বললেন কুণাল ঘোষ

মৌসমের দলত্যাগ প্রসঙ্গে কৃষ্ণেন্দুর দাবি, এতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বর্তমানে মৌসম বেনজির নূর রাজ্যসভার সাংসদ, ২ এপ্রিল তাঁর সাংসদ পদ শেষ হবে। বর্তমানে কংগ্রেসের কেউই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নেই। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেওয়ায় বিধানসভায় প্রার্থী হওয়ারও সম্ভাবনা রয়েছে মৌসমের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Krishnendu Narayan Choudhury on Mausam Noor: 'কংগ্রেসে গেলেও মৌসম কাজ করবেন বিজেপি-র হয়ে', দলীয় সাংসদের তৃণমূল-ত্যাগ নিয়ে দাবি কৃষ্ণেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল