আরও পড়ুন: বাঁকুড়ায় এমন আজব মেলা এই প্রথম! গেলেই পাল্টে যাবে জীবন
বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ে তুলকালাম ঘটাচ্ছে দাঁতালরা। হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে আহত হয়েছে এক ব্যক্তি। লাগাতার হাতির হামলায় আতঙ্কিত গ্রামবাসীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয়রা জানিয়েছেন, পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসছে হাতি। জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে হাতি চলে আসায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অসহায় এলাকাবাসীরা। এই পরিস্থিতিতে বন দফতর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2024 1:31 PM IST






