যদিও জরুরি পরিষেবার কয়েকটি গাড়ি আপাতত ওই পথে চলাচল করছে বলে সূত্রের খবর। মিরিক ও শিলিগুড়ি থেকে ফিরে আসা কিছু গাড়িকেও সীমিতভাবে পার হতে দেওয়া হচ্ছে। তবে জলস্তর আরও বেড়ে চলায় শীঘ্রই সম্পূর্ণভাবে এই সড়কপথ বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা।
advertisement
প্রশাসন জানিয়েছে, পাহাড়ে ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে রেড অ্যালার্ট। নদীর জলস্তর নামার পরই পুনরায় সড়ক যোগাযোগ চালু করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক আধিকারিক বলেন, ‘পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। জলস্তর স্থিতিশীল হলে যাতায়াত পুনরায় চালু করা হবে’। এরই মধ্যে যাত্রী ও স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে যাত্রাপথ পরিকল্পনা করে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
advertisement
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Oct 31, 2025 9:25 PM IST






