TRENDING:

Darjeeling News: দুয়ারে রেশনে দুর্নীতি! মিলছে না চাল-সহ অন্যান্য সামগ্রী, খড়িবাড়িতে ডিলারকে ঘিরে বিক্ষোভ

Last Updated:

Darjeeling News: দুয়ারে রেশন ক্যাম্পে রেশনের সামগ্রী বিতরণে দুর্নীতি। খড়িবাড়ির বাঞ্ছাভিটায় রেশনে আটা দেওয়া হলেও চাল-সহ অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে না। রেশন ডিলারকে আটকে রেখে দিনভর বিক্ষোভ গ্ৰামবাসীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: আটা দিলেও চাল নেই। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। পরে রেশনের চালের বদলে কেনা চাল দেওয়ার অভিযোগ। বিক্ষোভের জেরে শেষমেশ ভুল স্বীকার ডিলারের। পদক্ষেপের আশ্বাস খাদ্য সরবরাহ পরিদর্শকের।
খড়িবাড়িতে দুয়ারে রেশনে দুর্নীতি
খড়িবাড়িতে দুয়ারে রেশনে দুর্নীতি
advertisement

দুয়ারে রেশন ক্যাম্পে রেশনের সামগ্রী না পেয়ে সন্ধ্যা পর্যন্ত রেশন ডিলারকে আটকে রেখে চলল বিক্ষোভ। রবিবার দার্জিলিংয়ের খড়িবাড়ির বাঞ্ছাভিটায় রেশনের চাল না পেয়ে দিনভর রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ গ্ৰামবাসীদের। অভিযোগ, গত কয়েক মাস ধরেই দুয়ারে রেশন ক্যাম্পে পর্যাপ্ত রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ জঙ্গলে বুনো হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু! ২৪ ঘণ্টার মধ্যে মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পুরুলিয়া বনবিভাগের

advertisement

দিনক্ষণ, সময় না জানিয়ে নিজের ইচ্ছে মতো রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন বাঞ্ছাভিটায় শুধু আটা দেওয়া হলেও চাল-সহ অন্যান্য সামগ্রী না দেওয়ায় রেশন ডিলারকে সন্ধ্যা পর্যন্ত আটকে বিক্ষোভ দেখান গ্ৰামবাসীরা। পরবর্তীতে সরকারি চালের পরিবর্তে কেনা চাল প্রদান করা হলে বিক্ষোভ আরও ঘনীভূত হয়।

আরও পড়ুনঃ পৌষমেলার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা শুরু, বাণীপুর লোকউৎসবে ১৫০০ স্টল! বছর শেষে উৎসবের মুডে হাবড়া

advertisement

খবর পেয়ে ব্লক খাদ্য সরবরাহ পরিদর্শক ও খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে খাদ্য পরিদর্শকের কাছ থেকে ডিলারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস মিললে বিক্ষোভ তুলে নেয় উপভোক্তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

উপভোক্তাদের দাবি, গত কয়েক মাস ধরেই পর্যাপ্ত সামগ্রী দেওয়া হচ্ছে না। শুধু আটা দিয়েই মাসের পর মাস ঘোরানো হচ্ছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে ভুল স্বীকার করেন ডিলার। অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লক খাদ্য সরবরাহ পরিদর্শক অনিরুদ্ধ তরফদার।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দুয়ারে রেশনে দুর্নীতি! মিলছে না চাল-সহ অন্যান্য সামগ্রী, খড়িবাড়িতে ডিলারকে ঘিরে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল