আবগারি আইন অমান্য করায় তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হল এই বার। বড়দিন এবং নতুন ইংরেজি নববর্ষের আগে যা বড় ধাক্কা।
এর মালিক জিটিএর বিরোধী সভাসদ অজয় এডওয়ার্ড। এই মূহূর্তে তিনি পাহাড়ের বাইরে। এই খবর জানাজানি হতেই মাথায় হাত পড়ল পর্যটকদের৷
advertisement
আবগারি আধিকারিক জানিয়েছেন, আবগারি আইন ২৩৯ নং অমান্য করায় আগামী তিন মাসের জন্য বন্ধ করা হল বার। যদিও গ্লেনারিজের ম্যানেজারের দাবি, আইন মেনেই বার চালাচ্ছিলেন তারা। এমনকী প্রতিবছর রিনিউও সময়মতো করা হয়ে থাকে। আবগারি দফতরের অনুমতি ছাড়া মিউজিকের আসর বসানো হত। আর তাই বার সিল করা হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 09, 2025 7:43 PM IST
