জানা গিয়েছে, এদিন বাগানের ৩৪সি সেকশনে কাজ করার সময় শ্রমিকরা ওই কিং কোবরাটিকে দেখতে পায়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। দেরি না করে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। দিবস এসে কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে দিবস জানায়। উল্লেখ্য, এর আগেও টিলাবারি ডিভিশন চা বাগান থেকে কিং কোবরা উদ্ধার করা হয়েছিল। বাগানটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। গরুমারা জঙ্গল থেকেই কিং কোবরাটি চা বাগানে চলে আসতে পারে বলে বাসিন্দাদের প্রাথমিক অনুমান।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2024 3:00 PM IST






