কঠোর জীবন সংগ্রামের মধ্য দিয়ে এই সাফল্য পেয়েছেন ভূমিকা। শিলিগুড়িতে গিয়ে ওকালতি পড়েছেন। বাবা, মা দু’জনেই ছিলেন চা বাগানের শ্রমিক। চা বাগান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শুরু হয় সমস্যা।দু’বছর ধরে দিনমজুরের কাজে এলাকার বাইরে যাচ্ছেন তাঁর বাবা। সেই টাকা জমিয়ে পাঠাতেন মেয়েকে। ভূমিকা জানিয়েছে, সংসারে অভাব ছিল। কিন্তু বাগান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সমস্যা বেড়ে গিয়েছে।
advertisement
ভূমিকার কথায়, “আমিও টিউশন পরিয়ে পড়ার খরচ বার করেছি। বড় উকিল হতে চাই।” বীরপাড়ার প্রত্যন্ত এলাকা দলমোর। এই এলাকায় শিক্ষিতের সংখ্যা কম। এলাকার মেয়ে উকিল হচ্ছে, এটা স্বপ্নপূরণের মত তাঁদের কাছে।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2024 6:48 PM IST





