মাদারিহাটের জামতালা এলাকায় টোটোপাড়াগামী সড়কের বাঙড়ি নদীতে হড়পা বান আসে। আর এই হড়পা বানেই আটকে গিয়েছে যাত্রিবাহী বাস। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছেন বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচেন তাঁরা। চিত্রটা খানিকটা এমন, নদীর দুপাশে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। চোখেমুখে আকঙ্কের ছাপ।
advertisement
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙড়ি নদী। বর্তমানে মাদারিহাট থেকে টোটোপাড়াযাওয়ার যোগাযোগ বন্ধ। বৃষ্টি কমলে ফের শুরু হবে যাতায়াত। প্রতি বর্ষাতেই বাঙড়ি নদীতে হড়পা বান দেখা যায় । শুধু এটা নয়, ভুটানের নদীগুলিও ফুলেফেঁপে ওঠে। নদীর আগ্রাসী রূপ ভয় ধরাচ্ছেন বাসিন্দাদের।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 16, 2025 1:24 PM IST





