TRENDING:

Bhojpuri Dance During Exam: অশ্লীলতা ছাড়াল সব সীমা, পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই ভোজপুরী গানে তুমুল নাচ. পড়ুয়াদের ভিডিও ঘিরে ছিঃ ছিঃ

Last Updated:

Bhojpuri Dance During Exam: বর্তমানে ওই স্কুলে চলছে ইউনিট টেস্ট পরীক্ষা। তার মাঝেই ছাত্রদের এই কীর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ:  পরীক্ষা চলাকালীন নাচের তালে মগ্ন ছাত্ররা। ভোজপুরি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ছড়াল ভিডিও। স্কুলের মধ্যেই স্কুলের পোশাক পড়ে উচ্চস্বরে চটুল ভোজপুরি গান বাজিয়ে কোমর দুলিয়ে নাচ ছাত্রদের। যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়াতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
advertisement

মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর হাই স্কুলের ঘটনা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে পরীক্ষার দিনে ওই স্কুলের নবম এবং দশম শ্রেণীর বেশ কয়েকজন ছাত্র বহুল প্রচারিত চটুল একটি ভোজপুরি গানে নাচ করছে। সেই ভিডিও আবার তারা সামাজিক মাধ্যমেও ছড়িয়েছে। যার পরেই প্রশ্ন উঠেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। জানা গিয়েছে, বর্তমানে ওই স্কুলে চলছে ইউনিট টেস্ট পরীক্ষা। তার মাঝেই ছাত্রদের এই কীর্তি।

advertisement

আরও পড়ুন – Pakistani Cricketer Aressted: যশস্বীর সঙ্গেই ওরও শুরু, ভারতের জার্সিতে কাঁপাচ্ছেন, তারই চেনা পাক ক্রিকেটার রে*পে*র অভিযোগে গ্রেফতার ইংল্যান্ডেই

স্কুলের প্রধান শিক্ষকের দাবি এই ঘটনা কাম্য নয়। ওই ছাত্রদের অভিভাবকদের ডেকে পাঠান হয়েছে। ছাত্রদের বিরুদ্ধে  কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মহেন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ হোসেন।

advertisement

View More

উল্লেখ্য জেলা জুড়ে উচ্চ বিদ্যালয়গুলিতে শুরু হয়েছে ইউনিট টেস্ট পরীক্ষার। পরীক্ষা চলাকালীন নবমের দশম শ্রেণীর ছাত্রদের এমন কর্মকাণ্ড প্রশ্নের মুখে ফেলেছে স্কুলের শিক্ষা ব্যবস্থা।

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

GM Momin

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bhojpuri Dance During Exam: অশ্লীলতা ছাড়াল সব সীমা, পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই ভোজপুরী গানে তুমুল নাচ. পড়ুয়াদের ভিডিও ঘিরে ছিঃ ছিঃ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল