TRENDING:

Bengali Video: বসন্তকালে বোরোদের বিখ্যাত ছিফুং নাচের ভিডিও দেখুন

Last Updated:

রহস‍্য মোড়া ডুয়ার্সে বিভিন্ন জনজাতির বসবাস। তার মধ‍্যে বোরো'রা অন‍্যতম জনজাতি। প্রতিটি জনজাতির সংস্কৃতি, খাদ‍্যাভ‍্যাস সম্পর্কে একবারে জেনে নেওয়া সম্ভব নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বাঁশির সুর আর ঘুঙুরের তাল দুইয়ের মিলনে জমে ওঠে বোরোদের ঐতিহ্যবাহী ছিফুং নাচ। যে কোনও শুভ অনুষ্ঠানে বোড়োদের এই নৃত‍্য অপরিহার্য।
advertisement

আরও পড়ুন: এইভাবে সর্ষে চাষ করুন, টাকা উপচে পড়বে আপনার পকেটে

রহস‍্য মোড়া ডুয়ার্সে বিভিন্ন জনজাতির বসবাস। তার মধ‍্যে বোরো’রা অন‍্যতম জনজাতি। প্রতিটি জনজাতির সংস্কৃতি, খাদ‍্যাভ‍্যাস সম্পর্কে একবারে জেনে নেওয়া সম্ভব নয়। এই জনজাতিদের বৈচিত্র্যময় সংস্কৃতির টানে পর্যটকরা বারবার ছুটে আসে ডুয়ার্সে। বোরো জনজাতির নৃত‍্যের নাম ছিফুং বাজাই। জেলার কালচিনি, আলিপুরদুয়ার-২ ব্লকে রয়েছে বোরো জনজাতির বসবাস। সাধারণত বনবস্তি এলাকায় এঁদের বসবাস। কোনও শুভ কাজের আগে দলবেঁধে নাচেন সকল বোরো মেয়েরা।সঙ্গে থাকে একজন বাঁশিবাদক।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই ছিফুং নাচে দেখা যায় হলুদ শাড়ি ও লাল গামছা নিয়ে মেয়েরা নৃত‍্য পরিবেশন করছে। এই নৃত্য পরিবেশনের আগে ছেলেরা সাদা ধুতি ও পাঞ্জাবি পরিধান করে। সঙ্গে গামছা থাকে। নিজস্ব ভাষায় গান বেঁধে বাঁশির সুরে সেই গান গাইতে গাইতে নৃত‍্য করে মেয়েরা। বসন্তকালে এই নাচটি বিশেষ জনপ্রিয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali Video: বসন্তকালে বোরোদের বিখ্যাত ছিফুং নাচের ভিডিও দেখুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল