TRENDING:

Bengali News: এখানে খাঁচা পাতলেই ধরা পড়ে চিতাবাঘ! কোথায় জানেন

Last Updated:

বাগানের ৬ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়ষ্ক স্ত্রী চিতাবাঘ।এদিন খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথম বন দফতরে খবর দেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বন্ধ চা বাগানে খাঁচাবন্দি হচ্ছে একের পর এক চিতাবাঘ। পনেরো দিনের ব‍্যবধানে ফের একই বন্ধ বাগান থেকে ফের উদ্ধার হল চিতাবাঘ। এতে স্বস্তি এবং আতঙ্ক দুই দেখা দিয়েছে কালচিনির মানুষের মধ্যে।
advertisement

আরও পড়ুন: শখ পূরণ করতে গিয়ে দুই বন্ধুর আজব কাণ্ড, ৩৩ বছর আগে যা ঘটিয়েছিলেন

বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ দলসিংপাড়া চা বাগান থেকে উদ্ধার হয় চিতাবাঘ। বাগানের ৬ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়ষ্ক স্ত্রী চিতাবাঘ।এদিন খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথম বন দফতরে খবর দন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা। তাঁরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়ায় নিয়ে যান।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদিন খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল। এদিকে স্থানীয়দের দাবি, আরও চিতাবাঘ রয়েছে বন্ধ দলসিংপাড়া চা বাগানে। একের পর এক চিতাবাঘ খাঁচাবন্দি হলেও এখনও মাঝেমধ্যে তাঁদের বাড়িতে হানা দিয়ে বিভিন্ন গবাদি পশু টেনে নিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিকে জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত নীলপাড়া রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, দলসিংপাড়া চা বাগান দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চারিদিকে জঙ্গল, ঝোপঝাড়ে ভর্তি হয়ে গিয়েছে। এই ঝোপঝাড় চিতাবাঘের থাকার পক্ষে আদর্শ পরিবেশ হয়ে উঠেছে। তাই সাবধানতা হিসেবে আর‌ও খাঁচা পাতা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: এখানে খাঁচা পাতলেই ধরা পড়ে চিতাবাঘ! কোথায় জানেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল