পরিবারের দাবি, গত ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ বালুরঘাটের ফরেস্ট রোড এলাকার বাসিন্দা সুবল বর্মন স্থানীয় রঞ্জিত সরকার নামে এক দালালের সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে। ৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে রওনা দিয়ে ১১ ফেব্রুয়ারি তিনি ব্যাঙ্গালোরে পৌঁছান। পরিবারকে ১৩ তারিখ জানানো হয় ব্যাঙ্গালোর থেকে প্রথম দিনই অর্থাৎ ১১ তারিখেই নিখোঁজ হয়ে যান তিনি। বর্তমানে ওই শ্রমিক কোথায় কি অবস্থায় রয়েছে সে নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে পরিবার। কি করে তাঁর খোঁজ পাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: ১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ! সবচেয়ে বড় সমস্যা মেটার আশায় আত্রেয়ি খাড়ির পশ্চিম পাড়ের বাসিন্দারা
পরিবারের অভিযোগ, বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থায় নেয়নি পুলিশ। এমনকি অভিযুক্ত ঠিকাদার বা তাঁর সঙ্গে যারা কাজে ছিল কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করেছে বালুরঘাট থানায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেভাবে কাজ করা উচিৎ সেভাবে কিছুই করছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিচারের আশায় ঝড়ি বর্মন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান। দ্রুত বিচার চাইছে নিখোঁজ শ্রমিকের পরিবার। পাশাপাশি পুলিশ যাতে নিখোঁজ সুবল বর্মনকে খুঁজে আনার ব্যবস্থা করে সেই দাবি করেছে সুবল বর্মনের স্ত্রী ঝড়ি বর্মন।
সুস্মিতা গোস্বামী





