TRENDING:

Alipurduar News: ফুল চাষের রমরমা বদলে দিল পুরো এলাকার নাম! আলিপুরদুয়ারের নার্সারি পাড়ার আসল নাম এখন ভুলতে বসেছেন অনেকেই

Last Updated:

Alipurduar News: দেশি, বিদেশি নানা রকমের ফুলের গাছের দেখা মেলে এই গ্রামে গেলে। আলিপুরদুয়ার শহরের এই এলাকাকে সকলে নার্সারি পাড়া নামেও জেনে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: দেশি, বিদেশি নানা রকমের ফুলের গাছের দেখা মেলে এই গ্রামে গেলে। আলিপুরদুয়ার শহরের এই এলাকাকে সকলে নার্সারি পাড়া নামেও জেনে থাকেন। আলিপুরদুয়ার বিবেকানন্দ দুই নং গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গেলেই দেখা যাচ্ছে নানা রকমের ফুলের গাছ। এই ফুলগুলির মিষ্টি গন্ধে মাতোয়ারা সকলেই।
advertisement

ফুল চাষের মধ্য দিয়ে নিজেদের স্বনির্ভর করে তুলছে আলিপুরদুয়ার বিবেকানন্দ দুই নং অঞ্চলের অন্তর্গত ডাঙাপাড়া এলাকার প্রায় ১০০টি পরিবার। এলাকার বাসিন্দাদের নার্সারির ফুল এই মুহূর্তে চলে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার আশেপাশের বিভিন্ন জেলা-সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যগুলিতে। আর এই ফুল চাষের পেশার মাধ্যমেই নিজেদেরকে স্বনির্ভর করে তুলছেন এই এলাকার মানুষেরা।

আরও পড়ুন: জমি মাফিয়াদের দৌরাত্ম্য! দিনে-দুপুরে নয়ানজুলিতে নির্মাণ কাজ, প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন স্থানীয়দের

advertisement

শীতকাল মানেই নানা ফুল। দেশি, বিদেশি নানা ফুল নিজেদের বাগানে রেখে থাকেন ফুলপ্রেমীরা। তবে এই পাড়ায় এলেই নাম না জানা ফুলের দেখা মেলে। এই এলাকায় নার্সারিগুলিতে রয়েছে গাঁদা, ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, কসমস, পপি, গাজানিয়া, স্যালভিয়া, ডায়ান্থাস, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, ডেইজি, ভারবেনা, হেলিক্রিসাম, অ্যান্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, লুপিন, কারনেশন, প্যানজি, অ্যাস্টার এবং জিনিয়া। ফুলের সময় ও রকমভেদে গাছগুলি মার্চ মাস পর্যন্ত ফুল দেয় বলে জানা যায়। ফুল চাষ করে এই এলাকার পরিবারগুলি স্বচ্ছলতার মুখ দেখছেন। শুধু শীতকালের জন্য নার্সারি এমনটা নয়, এই এলাকার পরিবারগুলি বছরের প্রতিটি সময় বিভিন্ন ফুল, হোম প্ল্যান্ট-এর চাষ করে থাকেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

ফুলচাষি নৃপেন্দ্র দাস জানান, “আমাদের পরিবার আগে থেকেই ফুলচাষ করে আসছে। এলাকার বাকি বাসিন্দারা ফুল চাষের ইচ্ছে জানিয়েছিল। আমি সকলকে সহযোগিতা করেছি। এখন সকলেই ফুল চাষ করেন। এলাকার মহিলারা বিশেষ করে স্বনির্ভর হচ্ছেন।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ফুল চাষের রমরমা বদলে দিল পুরো এলাকার নাম! আলিপুরদুয়ারের নার্সারি পাড়ার আসল নাম এখন ভুলতে বসেছেন অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল