TRENDING:

Helpless Old Woman: ছেলেরা খোঁজ রাখে না, অবহেলা ও দারিদ্রে প্রতিবেশীদের ভরসায় দিন কাটে অসহায় স্বামীহীনা বৃদ্ধার

Last Updated:

Helpless Old Woman: তিন ছেলে রয়েছে কিন্তু তাঁরা আলাদা থাকেন। মায়ের সঙ্গে দেখা করতে আসেন না তাঁরা। প্রতিবেশীরা কোনও দিন খাবার দিলে খেতে পান। নয়তো না খেয়েই দিন কাটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার: বয়সের ভারে চলা ফেরার ক্ষমতা প্রায় হারিয়েছেন তিনি।বেশ কয়েক বছর গত হয়েছেন স্বামী। মাথা গোঁজার জন্য রয়েছে ভাঙাচোরা একটি টিনের ঘর। ফালাকাটার বৃদ্ধা ছবি দত্তের জীবন সংগ্রাম চোখে জল আনবে আপনার।
advertisement

খাবার তৈরি করতে পারেন না,বাইরে বের হতেও কষ্ট হয়। বাড়িতে পানীয় জলের ব্যবস্থা নেই। আলিপুরদুয়ারের ফালাকাটা কলেজপাড়ার ছবি দত্তের জীবন চলছে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করেই। তিন ছেলে রয়েছে কিন্তু তাঁরা আলাদা থাকেন। মায়ের সঙ্গে দেখা করতে আসেন না তাঁরা। প্রতিবেশীরা কোনও দিন খাবার দিলে খেতে পান। নয়তো না খেয়েই দিন কাটে। অস্পষ্ট কথায় বুঝিয়ে দিলেন ছবি দত্ত, বললেন “আমি ভাল নেই।”

advertisement

আরও পড়ুন : ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে বিপন্ন জীবন, বীরাঙ্গনা হয়েও ব্রাত্য সাবিত্রীবালা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তবে তার দুরবস্থা জানতে পেরে এগিয়ে এসেছেন ফালাকাটার একদল যুবক।এই যুবকদের মধ্যে এক যুবক শুভব্রত দে জানান, “আমি অসহায় এই বৃদ্ধার বাড়িতে গিয়েছি।বৃদ্ধার সঙ্গে কথা বলেছি।পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে এসেছি।” এই অসহায় বৃদ্ধা যেন প্রতিনিয়ত খাবার পান সে ব্যবস্থাও করবেন যুবকরা।পাশাপাশি প্রতিবেশীদের এই যুবকরা জানিয়েছেন বৃদ্ধাকে একটু দেখভাল করে রাখার জন্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Helpless Old Woman: ছেলেরা খোঁজ রাখে না, অবহেলা ও দারিদ্রে প্রতিবেশীদের ভরসায় দিন কাটে অসহায় স্বামীহীনা বৃদ্ধার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল