জমি সংক্রান্ত বিবাদের জেরে হাসপাতালে বাবা-ছেলে। অশান্তির সূত্রপাত বুধবার রাতে। জমি নিয়ে কথা কাটাকাটির মাঝে দাদার মাথায় সজোরে ঘুষি মারেন ভাই। ভাইকে আটকাতে তার মুখ চেপে ধরেন দাদা। এমন সময়ে দাদার হাতের একটি আঙুল কামড়ে ছিঁড়ে নেয় ভাই।
advertisement
সেই রাতের মতো অশান্তি চেপে গেলেও পরের দিন তলোয়ার হাতে দাদা বাড়ি চড়াও হয় ভাই। তলোয়ারের কোপে ভাইপোর ডান হাতের চারটে আঙুল কেটে ফেললেন কাকা। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের ভাইয়ের হাতে তলোয়ারের আঘাত ফেলেন দাদা।
advertisement
মাথায় চোট লেগেছে। জনকে গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আহত বাবা ও ছেলে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই পলাতক।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 11, 2025 9:09 PM IST
