TRENDING:

Agriculture News: শুকনো সুপারি বাঁচাতে ভরসা রসালো আনারসে!

Last Updated:

সুপরি গাছের মাঝেই আনারস গাছ রোপণ করেছি। এই গাছের পাতা শক্ত হয়। বন‍্যপ্রাণীরা বাগানে ঢুকলেও এই পাতার কারণে যাতায়াত করতে পারে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
আলিপুরদুয়ার: সুপারি বাগান বাঁচাতে ভরসা রসালো আনারস! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুকনো খটখটে সুপারি রক্ষা করতে এখন আনারসেরই দারস্থ হয়েছেন সাতালির কৃষকরা। কারণ জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতি এখানকার সুপারি ক্ষেতগুলো পুরো লণ্ডভণ্ড করে দিচ্ছে। তবে তার চারিপাশে আনারস গাছ বসালে কাঁটার জন্য সুপারি বাগানে ঢুকতে বাধা পাচ্ছে হাতিরা। এইভাবেই সুপারি বাগানকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই এলাকার কৃষকরা।
advertisement

আরও পড়ুন: উল্টে গেল গাড়ি, এশিয়ান হাইওয়েতে গুরুতর জখম ১০

সাতালি এলাকার কৃষকেরা নিত‍্যনতুন ভাবনা এনে ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলের পার্শ্ববর্তী এলাকা সাতালি। জেলার মধ‍্যে অন্যতম কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। আবার এই এলাকাতেই দেখা যায় হাতি, বাইসন, বুনো শুয়োরদের দৌরাত্ম্য। সেই অত্যাচার বর্তমানে বেড়েছে। ফলে কৃষকদের জীবিকা নিয়েই টানাটানি পড়ে গিয়েছে। এলাকাটি প্রধানত সুপরি চাষের জন‍্য বিখ‍্যাত। এলাকার ২৫ জন কৃষকের মধ‍্যে কেউ ২, আবার কেউ ৩ বিঘা জমিতে সুপরি চাষ করেন। এছাড়াও প্রতিটি ঋতুতে শাকসবজি, শস‍্যের চাষ‌ও হয়। সেই চাষেও আক্রমণ করে হাতি। তবে সুপরি বাগান যাতে নষ্ট না হয় তারজন‍্য আগে বোদেলা গাছের চাষ শুরু হয়েছিল। পাশাপাশি শুরু হয়েছে আনারসের চাষ। সুপরি গাছের মাঝেই আনারস চাষ হচ্ছে। বড় হয়েছে গাছগুলি।

advertisement

এই বিষয়ে এলাকার কৃষক ভানু শর্মা জানান, সুপরি গাছের মাঝেই আনারস গাছ রোপণ করেছি। এই গাছের পাতা শক্ত হয়। বন‍্যপ্রাণীরা বাগানে ঢুকলেও এই পাতার কারণে যাতায়াত করতে পারে না। আনারস কাঁটাযুক্ত ফল হ‌ওয়ায় তারি খেতেও পারবে না।

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এর ফলে অবশ্য এখানকার কৃষকদের জোড়া লাভ হয়েছে। একদিকে সুপারি বাগান রক্ষা পাচ্ছে, অন্যদিকে আনারস বাজারে বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: শুকনো সুপারি বাঁচাতে ভরসা রসালো আনারসে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল