নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে যাত্রীবোঝাই গাড়ি। চালক সহ চার জনের মৃত্যু। ২ শিশু সহ আহত ৩৷ শুক্রবার রাতে দূর্ঘটনাটি ঘটে কালিম্পংয়ের কিরনেতে। উদ্ধারে নামে কালিম্পং ও সিকিম পুলিশ। সঙ্গে র্যাফটিং টিম। আহতদের সিকিমের মল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিম্পংয়ের পাথরঝোরা থেকে গ্যাংটকে ফিরছিল গাড়িটি।
advertisement
এমনিতেই পাহাড়ে ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে আগে থেকেই, তারমধ্যেই এই ধরনের নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবোঝাই গাড়ির খাদে পড়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া৷ আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 04, 2025 10:05 AM IST
