আলিপুরদুয়ার জংশন রেল পুকুরের দশমী ঘাটের পাশ থেকে উদ্ধার হল রক্তাক্ত যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম পাপ্পা কুন্ডু(২৮)।
আরও পড়ুন: কেবল দুধ খেলেই হবে না, জানতে হবে সঠিক সময়, নয়তো সবটাই জলে যাবে
advertisement
জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের আনন্দ নগরের বাসিন্দা ছিল এই যুবক। গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ পাড়ার বন্ধু সোনাই পালের সঙ্গে ঘুরতে যান তিনি।
কিন্তু তারপর আর ঘরে ফেরেননি৷ রাতে জংশন রেল হাসপাতাল পুকুরে দশমী ঘাটের কাছে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2024 2:59 PM IST
