TRENDING:

North 24 Parganas News: কাউন্সিলরদের বৈঠকে ব্যাপক অশান্তি, উত্তেজনা টাকি পুরসভায়

Last Updated:

টাকি পুরসভার কাউন্সিলরদের বৈঠককে কেন্দ্র করে ব্যাপক অশান্তি, পরিস্থিতি মোকাবিলায় নামাতে হল র‍্যাফ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: টাকি পুরসভায় কাউন্সিলরদের বৈঠকে ব্যাপক অশান্তি। বিশৃঙ্খলা সামলাতে ঘটনাস্থলে আসে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement

আরও পড়ুন: পুজোর আগেই শুভেন্দুর জেলায় প্রশাসনের খোলনলচে বদলে ফেলল নবান্ন

হঠাৎই টাকি পুরসভার উপ-পুরপ্রধান বদলের খবর ছড়াতেই উত্তেজনা তৈরি হয়। এরপরই কাউন্সিলরদের বৈঠককে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ছড়ায়। অভিযোগ, পুরসভার মেনগেট বন্ধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়‌। ফলে এদিন পুরসভায় এসে কোন‌ও পরিষেবা পাননি নাগরিকরা।

advertisement

View More

হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বহিরাগতরা যাতে পুরসভার মধ্যে ঢুকতে না পারে তার জন্য মূলগেট ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনাকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ বলে ব্যাখ্যা করছে বিরোধীরা। যদিও এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কাউন্সিলরদের বৈঠকে ব্যাপক অশান্তি, উত্তেজনা টাকি পুরসভায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল