TRENDING:

New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক

Last Updated:

MHA issues new guidelines for Vande Mataram: জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার নতুম বিধি প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ নতুন বিধিতে কী কী বলা হল? এবার থেকে সিনেমা হ’লের মতো পাবলিক প্লেসেও বাজানো হবে ভারতের জাতীয় গান৷

advertisement
নয়াদিল্লি: জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার নতুন বিধি আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, যখনই জাতীয় গান গাওয়া বা বাজানো হবে, তখন শ্রোতাদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক৷ যদিও সিনেমা হ’ল, নিউজ রিল অথবা তথ্যচিত্রের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না৷
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা৷
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা৷
advertisement

এর পাশাপাশি, নতুন নির্দেশিকা অনুযায়ী,যখন কোনও সরকারি অনুষ্ঠান অথবা স্কুলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান একসঙ্গে গাওয়া হবে, সেক্ষেত্রে, জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র আগে গাওয়া বা বাজানো হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’৷

আরও পড়ুন : রক্তাক্ত কানাডার স্কুল! এলোপাথাড়ি গুলিতে ৯ পড়ুয়ার মৃত্যু, বন্দুকবাজও শেষ, ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ ঘটনা

advertisement

নতুন গাইডলাইন অনুযায়ী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ৬টি স্তবকই গাওয়া হবে এবার থেকে৷ ১৯৩৭ সালে কংগ্রেস গানের যে চারটি স্তবক বাদ দিয়েছিল, সেগুলিও এবার থেকে সরকারি সংস্করণের অংশ৷

জাতীয় গান বন্দে মাতরম এখন পদ্ম পুরস্কার বিতরণীর মতো অনুষ্ঠানে গাওয়া হবে৷ যে যে সরকারি অনুষ্ঠান যেখানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, সেখানে তাঁর ঢোকা এবং বেরনোর সময় বাজানো হবে জাতীয় গান৷ সিনেমা হ’ল, থিয়েটারের মতো পাবলিক প্লেসেও ‘বন্দে মাতরম’ চালানো হবে৷ তবে এক্ষেত্রে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়৷

advertisement

নতুন নির্দেশিকায় স্কুলগুলিকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা পড়ুয়াদের মনে জাতীয় সঙ্গীত, জাতীয় গান এবং জাতীয় পতাকার শ্রদ্ধাশীল মনোভাব উদ্রেক করতে সহায়তা করে৷

বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে জাতীয় গান নিয়ে বিশেষ পদক্ষেপ করার বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার৷ ১৯৩৭ সালে গানের কেবলমাত্র ২টি পদক্ষেপ বেছে নেওয়া নিয়ে সংসদে বিজেপি-কংগ্রেস তুমুল তর্কও হয়েছে৷

advertisement

আরও পড়ুন: এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হতে পারে বিধানসভা ভোট, এপ্রিলেই ফল! খবর কমিশন সূত্রে

ক’দিন আগে জাতীয় গানের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, এই গানের সুর এবং কথা সবকিছুর ঊর্ধ্বে৷ তাঁর কথায়, ‘‘বন্দে মাতরম কোনও গান নয়, এটি একটি মন্ত্র৷’’ এই গানকে কালজয়ী শক্তি হিসাবে বর্ণনা করেন মোদি৷ জানান, এই সঙ্গীত দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রজন্মের মানুষকে একত্রিত করে৷ এই গানই ভারতের শক্তি ও বহুত্বের প্রতীক৷ এমনকি, ১৯৩৭ সালে এই গানের বিশেষ কিছু স্তবক বেছে নেওয়ার জেরে ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল বলে এদিন মন্তব্য করেন মোদি, জানান, সেই সিদ্ধান্তেই ভবিষ্যতের দেশভাগের বীজ রোপণ করা হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

জাতীয় গানের সার্ধ শতবর্ষের পূর্তি হিসাবে একটি স্ট্যাম্প এবং মুদ্রার প্রকাশিত হয়েছে৷ চলছে ১ বর্ষ ব্যাপী উদযাপন অনুষ্ঠান৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল